মঙ্গলবার, ১২ মে ২০২৬

মানববন্ধনে অতর্কিত হামলা, যুবলীগ-ছাত্রলীগের ১২ নেতাকর্মী আহত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকা থেকে মেহেদি হাসান নামের এক যুবলীগ কর্মী ও ব্যবসায়ীকে অপহরণ ও মারধরের ঘটনার প্রতিবাদ মানববন্ধনে অতর্কিত হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। হামলায় ১০-১২ জন ছাত্রলীগ ও যুবলীগ কর্মী আহত হয়েছেন। এদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

সোমবার (৪ মার্চ) দুপুরে পাঁচলাইশ থানা মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে এ হামলা চালানো হয়।

গুরুতর আহতদের মধ্যে একজন আরাফাত হোসেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের নিউরোলজি বিভাগে ভর্তি রয়েছেন। অন্যজন মিজান রহিম নাক কান গলা বিভাগ ভর্তি রয়েছেন।

মেহেদী হাসান রাকিব জানান, রোববার (৩ মার্চ) আমাকে তুলে নিয়ে মারধর করে নুর মোহাম্মদ টিনু। এরই প্রতিবাদে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা মানববন্ধনের আয়োজন করে। সেখানে হঠাৎ ৮০ থেকে ১০০ জন সশস্ত্র হামলা চালায়। এতে আমাদের ১০ থেকে ১২ জন নেতাকর্মী আহত হয়েছেন। কয়েকজনকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

পাঁচলাইশ থানার ওসি সন্তোষ কুমার চাকমা বলেন, কাউন্সিলরসহ ছয় জনকে আসামি করে একটি মামলা দায়ের হয়েছে। এতে অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামি করা হয়েছে। আমরা তদন্ত করে আইনগত পদক্ষেপ নিচ্ছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ড বিআইটিআইডি এলাকায় মোবাইল কোর্টে ১জনকে জরিমানা

সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল অ্যান্ড...

রমেশ শীলের ছিলেন বাঙালির জাতি সত্তার অভিচ্ছেদ্য অংশ: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, রমেশ শীল...

যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া দরকার : ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, স্বনির্ভরতার লক্ষ্যে ক্ষুদ্র,...

প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পোশাক...

পুলিশ প্রশাসনের কোনো পদই চিরস্থায়ী নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায়...

চেতনানাশক খাইয়ে অটোরিকশা ছিনতাই, চালক হত্যা: আন্তঃজেলা চক্রের দুই সদস্য গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় চেতনানাশক দ্রব্য সেবন করিয়ে ব্যাটারিচালিত অটোরিকশাচালক মোহাম্মদ...

আরও পড়ুন

যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া দরকার : ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, স্বনির্ভরতার লক্ষ্যে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পে যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া দরকার।তিনি বলেন, নারীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ,...

চেতনানাশক খাইয়ে অটোরিকশা ছিনতাই, চালক হত্যা: আন্তঃজেলা চক্রের দুই সদস্য গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় চেতনানাশক দ্রব্য সেবন করিয়ে ব্যাটারিচালিত অটোরিকশাচালক মোহাম্মদ আইয়ুব আলীকে (৫৫) হত্যা এবং অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় আন্তঃজেলা চেতনানাশক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে...

চট্টগ্রামের কোতোয়ালীতে দোকান থেকে ১০০ লিটার মদ জব্দ, ১ জন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে ১০০ লিটার দেশে তৈরি চোলাই মদসহ জাহিদুল ইসলাম (২৯) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।রোববার (১০ মে)...

নৌবাহিনীর ব্যবস্থাপনায় চট্টগ্রামে ‘নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের সম্মেলন শুরু

বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় ‘নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশন’র (NIOHC) ২৫-তম আন্তর্জাতিক সম্মেলন আজ সোমবার (১১ মে) চট্টগ্রামে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল...