শনিবার, ৮ আগস্ট ২০২৬

সাতকানিয়ায় যুবক হত্যা মামলায় প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া প্রতিনিধি

চট্টগ্রামের সাতকানিয়ায় শাহাবুদ্দিন নামে এক যুবককে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামী মো. শহিদ (প্রকাশ পা কাটা শহিদ) (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন থানা পুলিশ। এছাড়া সন্দিগ্ধ আসামী হিসেবে আজিজুর রহমান (৩৬) নামে অপর এক ব্যক্তিকেও গ্রেপ্তার করে পুলিশ।

গত বুধবার রাতে শহিদকে পার্বত্য জেলা বান্দরবানের কুহালং ইউনিয়নের বটতলীর গহিন পাহাড়ী এলাকা এবং আজিজকে একই রাতে সাতকানিয়া উপজেলা মাদার্শা ইউনিয়নস্থ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার শহিদ উপজেলার এওচিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দেওদীঘি এলাকার ফৌজ্জার বর বাড়ির মৃত এজাহার মিয়ার ছেলে এবং আজিজুর রহমান মাদার্শা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড মিয়ার বাপের পাড়ার আলী হোসেনের ছেলে।

এ মামলার তদন্ত কর্মকর্তা ও সাতকানিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহরিন বলেন, গ্রেপ্তারকৃত শহিদের বিরুদ্ধে সাতকানিয়া থানায় পুলিশের উপর আক্রমণ, ডাকাতি, বিষ্ফোরক, অস্ত্র ও মারামারিসহ ১৭টির অধিক মামলা রয়েছে। তবে সব মামলাগুলোতে সে জামিনে রয়েছে। এছাড়া শহিদের স্বীকারোক্তি মতে গ্রেপ্তার আজিজ ও শহিদকে ৭ দিনের রিমান্ডের আবেদন করে গতকাল (বৃহস্পতিবার) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন, শহিদ ঘটনায় জড়িত থাকলেও সে নিজেকে আড়াল করার চেষ্টা করছে। সে খুবই ধূর্ত প্রকৃতির লোক। আশা করি খুব কম সময়ের মধ্যে এ হত্যাকান্ডের পুরো ঘটনার রহস্য উদঘাটন করতে পারবো।

উল্লেখ্য, ২৩ ফেব্রুয়ারী সকালে সিএনজি চালিত অটো রিক্সা করে উপজেলার মাদার্শা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাঁচি ব্যাপারী পাড়ার নুর আহমদের ছেলে মো. শাহাবুদ্দিন (৩৫) নামে এক যুবককে ঘর থেকে তুলে নিয়ে বেধড়ক পেটানো হয়। পরদিন শনিবার সকালে সাতকানিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সুবেদার পুকুর পাড় থেকে শাহাবুদ্দিনের পা বাঁধা অবস্থায় লাশ উদ্ধার করে থানা পুলিশ। এ ঘটনায় ২৫ ফেব্রুয়ারী শাহাবুদ্দিনের বাবা নুর আহমদ বাদী হয়ে শহিদকে প্রধান আসামী করে ২ জনের নাম উল্লেখ করে ও ৫/৬ জনকে অজ্ঞাতনামা আসামী সাতকানিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও ইসলামী আলোচনা সভায় অংশ নিয়েছেন। এ সময়...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম স্বীকার করছে তাদের ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই। বরং একটি স্বাধীন, দায়িত্বশীল ও অর্থনৈতিকভাবে টেকসই...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় রোজিনা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছাইমুড়ি গ্রামের...