শুক্রবার, ১ মে ২০২৬

সীতাকুণ্ডে বাল্কহেড ডুবিতে নিখোঁজ এক শ্রমিকের লাশ উদ্ধার 

অশোক দাশ, সীতাকুণ্ড

সীতাকুণ্ডে ডুবে যাওয়া বালুভর্তি বাল্কহেডের নিখোঁজ এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শ্রমিক নবীর হোসেন (১৭) লক্ষীপুর জেলার রামগতি থানার মোঃ ইব্রাহীমের পুত্র।  সে লক্ষ্মীপুরের একটি মাদ্রাসায় আলিম শ্রেণিতে পড়াশোনা করতেন।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের আকিলপুর সৈকত থেকে গাউছিয়া কমিটির স্বেচ্ছাসেবকদের সহায়তায় নবীরের লাশ উদ্ধার করা হয়েছে।

জানা যায়,নিহত নবীর হোসেন গত ২৫ ফেব্রুয়ারি ডুবে যাওয়া বালু বহনকারী বাল্কহেডের শ্রমিক ছিলেন। এদিন বালুভর্তি বাল্কহেডটি সীতাকুণ্ড উপকূল থেকে সন্দ্বীপের দিকে যাচ্ছিল। বেলা দেড়টার দিকে ঢেউয়ের আঘাতে বাল্কহেডের পেছনের অংশ ডুবে যায়। এ সময় সামনে অংশ ওপরের দিকে উঠে যায়। ওই ঘটনায় বাল্কহেডে থাকা চার নৌশ্রমিক নিখোঁজ হন। নিখোঁজ নৌশ্রমিকেরা হলেন আবদুল মান্নান, আবদুল হান্নান, সোনা মিয়া ও নবীর হোসেন। তাঁদের মধ্যে নবীরের লাশ পাওয়া গেল। এর আগে বাল্কহেডডুবির ঘটনায় সীতাকুণ্ড থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিল নৌযানটির মালিক সৈয়দ জুনাইদুল হক।

বিষয়টি নিশ্চিত করেন,নৌ পুলিশের কুমিরা ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. নাসির উদ্দিন।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ বলেন, ২৫ ফেব্রুয়ারি সন্দ্বীপ চ্যানেলে বালু বহনকারী একটি বাল্কহেড ডুবে যায়। সে সময় চার নৌশ্রমিক নিখোঁজ হন। এরপর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাঁদের উদ্ধারের চেষ্টা চালিয়েও উদ্ধার করতে পারেনি। আজ একজনের লাশ উদ্ধার করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সাতকানিয়ায় হাতির পায়ে পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে আহত মোহাম্মদ আজিজুল...

চকরিয়ায় বাসচাপায় বিএনপি নেতা নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় বাসের চাপায় মো. ইয়াসিন (২২)...

শ্রমজীবী মানুষের রক্তঝরা গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন আজ

মহান মে দিবস আজ। মাঠেঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী...

কোনোভাবেই এই সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী

শহীদদের আত্মত্যাগ এবং সাধারণ মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি...

চট্টগ্রামে জলাবদ্ধতা:অবশেষে দুঃখ প্রকাশ সিডিএ চেয়ারম্যানের

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে অবশেষে দুঃখ প্রকাশ করেছেন...

সংসদে আসা শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

সংসদ অধিবেশন পরিদর্শন করতে আসা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের...

আরও পড়ুন

সাতকানিয়ায় হাতির পায়ে পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে আহত মোহাম্মদ আজিজুল হক (৬৩) নামের এক বৃদ্ধ দিনমজুরের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক)...

চকরিয়ায় বাসচাপায় বিএনপি নেতা নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় বাসের চাপায় মো. ইয়াসিন (২২) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বরইতলী...

শ্রমজীবী মানুষের রক্তঝরা গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন আজ

মহান মে দিবস আজ। মাঠেঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে রক্তঝরা সংগ্রামের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন। দীর্ঘ বঞ্চনা আর শোষণ থেকে মুক্তি...

চট্টগ্রামে জলাবদ্ধতা:অবশেষে দুঃখ প্রকাশ সিডিএ চেয়ারম্যানের

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে অবশেষে দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম।বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত...