সোমবার, ২৪ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

সাফায়েত মেহেদী,মিরসরাই

মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে মো. সাদেক হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে পূর্বাঞ্চল রেলওয়ের ঢাকা-চট্টগ্রাম রেল লাইনের বারইয়ারহাট লেভেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহত সাদেক হিঙ্গুলী ইউনিয়নের দক্ষিণ আজমনগরএলাকার এরশাদ উল্লাহ ডাক্তার বাড়ির বীর মুক্তিযোদ্ধা মোস্তফা ড্রাইভারের ছেলে। তিনি পেশায় লেগুনা চালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে বারইয়ারহাট লেভেল ক্রসিং এলাকায় রেললাইনে পাশে প্রকৃতির ডাকে সাড়া দিতে বসেন সাদেক। প্রকৃতিক কাজ শেষে রেললাইনে উঠামাত্র চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে সে মারা যায়।

হিঙ্গুলী ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমান জানান, ট্রেনে কাটা পড়ে আমার ওয়ার্ডের সাদেক মারা গেছেন। দেহ থেকে তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। সে বারইয়ারহাট-সীতাকুন্ড রুটে লেগুনা চালাতেন। তার তিন বছর বয়সী একটি মেয়ে রয়েছে।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল হারুন জানান, দুপুরে বারইয়ারহাট লেভেল ক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি মারা যাওয়ার খবর শুনে ঘটনাস্থলে যাওয়ার আগে পরিবারের লোকজন তার মরদেহ বাড়িতে নিয়ে যায়।

সীতাকুন্ড রেলওয়ে পুলিশের (জিআরপি) আমজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে মহানগর এক্সপ্রেসের নিচে কাটা পড়ে সে মারা গেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

আরও পড়ুন

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নিম্নমানের উপকরণ ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামের চার প্রতিষ্ঠানকে মোট ৪০ লাখ টাকা জরিমানা...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যেই মামলার এজাহারভুক্ত তিন আসামিসহ আটজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। হত্যাকাণ্ডের পর গোয়েন্দা নজরদারি ও...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে।রবিবার (২৩ আগষ্ট) সকাল সাড়ে ৮টার দিকে দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন বালুছড়া ভিজুয়াল গার্মেন্টসের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আব্দুল খালেক (৬৬) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।রোববার (২৩ আগস্ট) ভোরে...