শনিবার, ৮ আগস্ট ২০২৬

বায়েজিদে তিন ছিনতাইকারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকা থেকে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার দিনগত রাতে বায়েজিদ থানাধীন শেরশাহ মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলো, মো. ফয়সাল আহম্মেদ (২৩) ফেনী জেলার সদর থানাধীন পূর্ব বিরুলী গ্রামের মো. করিমের ছেলে। মো. জাকির (২০) লক্ষ্মীপুর জেলার সদর থানাধীন বাঞ্চানগর গ্রামের মো. খলিল ওরফে দুলালের ছেলে। মো. ইউসুফ (২৪) লক্ষীপুরের রামগতি থানাধীন হুগলী গ্রামের মফিজ উল্লাহর ছেলে।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজয় কুমার সিনহা বলেন, সোমবার রাত পৌনে ১০টার দিকে মনির হোসেন, জিহাদ ও জাহাঙ্গীর নামের তিন কিশোর বাসায় ফেরার পথে শেরশাহ মোড়ে তাদের আটকিয়ে তিন ছিনতাইকারী ভয় দেখিয়ে চর থাপ্পর মেরে তাদের কাছ থেকে মোবাইল ছিনিয়ে নেয়। এসময় তারা চিৎকার দেওয়া শুরু করলে স্থানীয় লোকজন ছিনতাইকারীদের আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ তাদের গ্রেফতার করে। পাশাপাশি মোবাইলগুলোও উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হয়। গ্রেফতারদের মধ্যে ফয়সালের বিরুদ্ধে ১০টি এবং ইউসুফের বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম স্বীকার করছে তাদের ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই। বরং একটি স্বাধীন, দায়িত্বশীল ও অর্থনৈতিকভাবে টেকসই...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা ছাত্রের মৃত্য হয়েছে।শুক্রবার (৭ আগস্ট)  সকাল ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাটের পূর্বপাশে তালিমুল কোরআন...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো শাহিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে পশ্চিম মাদারবাড়ির...

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...