মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

অপরাধের ধরন বদলাচ্ছে, পুলিশকেও সেভাবে আধুনিক হতে হবে: প্রধানমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

জঙ্গিবাদ-সন্ত্রাস দমনে পুলিশের ভূমিকা প্রশংসা করার মতো বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে দিন দিন অপরাধের ধরন বদলে যাচ্ছে উল্লেখ করে সরকারপ্রধান বলেন, পুলিশকেও সেভাবে প্রস্তুতি নিতে হবে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর রাজারবাগে পুলিশ সপ্তাহ-২০২৪ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, করোনাসহ নানা প্রাকৃতিক দুর্যোগে পুলিশ বাহিনী অসামান্য অবদান রেখে যাচ্ছে। কিন্তু জাতির দুর্ভাগ্য হলো, রাজনীতির নামে জনগণের সম্পদ ধ্বংস করার মতো ঘটনা ঘটেছে। এমনকি পুলিশের ওপরও অত্যাচার-নির্যাতন চালানো হয়েছে। তবুও পুলিশ বাহিনী জনগণের জানমাল রক্ষায় দুষ্কৃতকারীদের রুখে দিতে সক্ষম হয়েছে।

‘বিএনপি-জামায়াতের রাজনৈতিক নাশকতা ঠেকাতে গিয়ে পুলিশ বাহিনী অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে পুলিশের ভূমিকা প্রশংসা করার মতো।

শেখ হাসিনা বলেন, জঙ্গি, সন্ত্রাস ও মাদক মোকাবিলায় পুলিশকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। অপরাধের ধরন বদলে যাচ্ছে, সেভাবে পুলিশকেও বদলে গিয়ে আরও আধুনিক হতে হবে। সমৃদ্ধ দেশ গড়তে আইনশৃঙ্খলা রক্ষা ও সমাজে স্থিতিশীলতা বজায় রাখা জরুরি।

তিনি আরও বলেন, জনগণের বন্ধু হতে হবে পুলিশকে। বাহিনীকে সেভাবেই গড়ে তোলা হচ্ছে। আজকের পুলিশ বাহিনী অতীতের চেয়ে অনেক দক্ষ। তাদের যথোপযুক্ত প্রশিক্ষণ দেয়া হয়েছে। মানুষের মধ্যে আস্থা ও বিশ্বাস স্থাপনের মাধ্যমে দক্ষ-জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে ওঠেছে পুলিশ।

প্রধানমন্ত্রী বলেন, পুলিশ বাহিনী আগামী দিনে আরও স্মার্ট হয়ে উঠবে। তাই এই বাহিনীতে আরও লজিস্টিকস সাপোর্ট বাড়াবে সরকার। আধুনিক ডিএনএ ল্যাব প্রতিষ্ঠা করে দেয়া হয়েছে।

এসব ল্যাব অচিরেই সারা দেশে স্থাপন করা হবে, যাতে তদন্ত দ্রুত শেষ করা যায়। পুলিশের সাইবার ইউনিট গঠন করার পরিকল্পনা রয়েছে সরকারের। পুলিশের পূর্ণাঙ্গ এভিয়েশন ইউনিট গড়ে তোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। শিগগিরই দুটি হেলিকপ্টার যুক্ত হবে পুলিশ বাহিনীতে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

সরকারের পাশাপাশি জেলা পরিষদও বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করবেন:  জেলা প্রশাসক শামীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক...

চট্টগ্রামের বায়েজিদে টবে গাঁজা চাষ, গ্রেপ্তার ১

নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বসতঘরের টিনের চালের ওপর...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও রেইস অনলাইন লিমিটেড মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

উন্নত ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পার্কভিউ হসপিটাল...

আরও পড়ুন

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা থেকে ১২ ভরি স্বর্ণ চুরির ঘটনায় জড়িত শাহ আলম (৩০) ও মো. মনির হোসেন (২৮)...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।এই দুটি মেশিন ব্যবহার উপযোগী ও বাজারজাত করতে প্রয়োজনীয় সব ধরনের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে জাপানের আরও সক্রিয় সহযোগিতা চেয়েছেন।তিনি জাপানি ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে বাংলাদেশ থেকে দক্ষ স্বাস্থ্যকর্মী, কৃষিশ্রমিক...

সরকারের পাশাপাশি জেলা পরিষদও বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করবেন:  জেলা প্রশাসক শামীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের পুনর্বাসন না হওয়া পর্যন্ত সরকারের সহযোগিতা...