সোমবার, ২৪ আগস্ট ২০২৬

আনোয়ারায় ১৬ জেলের মাঝে বকনা বাছুর বিতরণ

মোহাম্মদ রিয়াদ হোসেন

আনোয়ারা উপজেলায় হতদরিদ্র ১৬ জন ইলিশ আহরণকারী জেলের মাঝে উপকরণ (বকনা বাছুর) বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে “ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্হাপনা প্রকল্প” এর আওতায় বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে এ উপকারণ বিতরণ করা হয়।

এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইশতিয়াক ইমন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব তৌহিদুল হক চৌধুরী।

অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার( ভূমি) আবদুল্লাহ আল মুমিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রাশিদুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রমজান আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সমরঞ্জন বড়ুয়া, মেরিন ফিসারিজ অফিসার  মোঃ হুজ্জাতুল ইসলাম, বিভিন্ন ইউনিয়নের সন্মানিত চেয়ারম্যানবৃন্দ এবং উপজেলা মৎস্য দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা  মোঃ রাশিদুল হক বলেন, “ইলিশ আহরণকারী জেলেদের মাছ ধরা বন্ধ মৌসুমে বিকল্প কর্মসংস্থান এবং তাদের আর্থ সামাজিক অবস্থা উন্নয়নের জন্য বর্তমান সরকার ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। সেই সাথে দেশে ইলিশের উৎপাদন বৃদ্ধিতে বিভিন্ন আইন প্রণয়ন এবং প্রয়োগ করতে সরকার বদ্ধ পরিকর।”

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

আরও পড়ুন

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জন অস্বচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর অবস্থান নিয়েছেন চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় দরবার টিলা এলাকার বাসিন্দারা। মাদক সেবন, বিক্রি...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ২০০ ফুট পাইপ ও ৯টি শ্যালো মেশিন বিনষ্ট করেছে মোবাইল কোর্ট। এ সময় উত্তোলিত...

মিরসরাইয়ে আগুনে তিন ফার্নিচারের দোকান পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকা

চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নে জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে এ...