বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

ফারাজ ও আফিফা দম্পতিকে সাবেক রাষ্ট্রপতি, স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রীসহ বিশিষ্টজনদের শুভেচ্ছা

চট্টগ্রাম নিউজ ডটকম

দেশজুড়ে বিভিন্ন মানবিক কার্যক্রমের মাধ্যমে তুমুলভাবে আলোচিত তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরীর বিয়ে নিয়ে সাম্প্রতিক সময়ে আলোচনা ছিল বেশ তুঙ্গে। গত শুক্রবার রাজধানীর মহাখালীর মসজিদ-এ গাউসুল আজমে ইসলামিক শরীয়াহ অনুযায়ী আকদের মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তিনি।

চট্টগ্রাম-০৬ (রাউজান) আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরীর জ্যেষ্ঠ সন্তান ফারাজ করিম চৌধুরী ও রংপুরের শিক্ষিত পরিবারের আর্কিটেকচার পড়ুয়া তরুণী আফিফা আলমের বিয়ে উপলক্ষে ২৫ ফেব্রুয়ারী (রবিবার) রাতে ঢাকার গুলশানের বাসভবনে একটি নৈশ ভোজের আয়োজন করা হয়।

এতে দেশের সাবেক রাষ্ট্রপতি, স্পিকার, প্রধান বিচারপতি, ডেপুটি স্পিকার, মন্ত্রী, এমপি, মেয়র, শিল্পপতি সহ দেশের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ফারাজ করিম চৌধুরীর বিশ্বস্ত সূত্রে জানা যায়, বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ (২০১৩-২০২৩), বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি, বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এমপি, স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী এমপি, রেলমন্ত্রী জিল্লুল হাকিম এমপি, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এমপি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি এমপি, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বেগম রুমানা আলী এমপি, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, বিচারপতি সৈয়্যদ রিফাত আহমেদ, বিচারপতি মোঃ হাবিবুল গণি, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সাবেক সংসদ সদস্য এইচ এন আশিকুর রহমান, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাজ্জাদুল হাসান এমপি, ক্যাপ্টেন এ.বি তাজুল ইসলাম এমপি, সাবেক কৃষি মন্ত্রী ড. আবদুর রাজ্জাক, সৈয়্যদা জাকিয়া নূর লিপি এমপি, ক্রিকেটার সাকিব আল হাসান এমপি, খাদিজাতুল আনোয়ার সনি এমপি, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাহিদ ইজাহার খান এমপি, অপরাজিতা হক এমপি, বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার ড. বিনয় জর্জ, ইন্ডিয়ান মিনিস্টার কাউন্সিলর রাজেশ কুমার, ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান, ব্রুনাইয়ের রাষ্ট্রদূত হাজী হারিস বিন ওসমান, আলজেরিয়ার রাষ্ট্রদূত রাবাহ লারবি, মালয়েশিয়ার রাষ্ট্রদূত হাজনা মোহাম্মদ হাসিম, এফবিসিসিআই প্রেসিডেন্ট মাহবুবুল আলম, ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) চেয়ারম্যান শওকত আলী চৌধুরী, র‍্যাংগস গ্রুপের রোমো রউফ চৌধুরী, কেএসআরএম গ্রুপের শাহরিয়ার আলম, এক্সিম ব্যাংকের প্রেসিডেন্ট নজরুল ইসলাম মজুমদার, ওয়ান ব্যাংকের চেয়ারম্যান সাঈদ হোসেন চৌধুরী, লেকচার পাবলিকেশন্স এর মাহমুদুল হাসান সৌরভ, জাকের পার্টির ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমির ফয়সাল সহ রাষ্ট্রীয় পদস্থ ব্যক্তিবর্গ একই সময়ে এসে সকলেই ফারাজ ও আফিফার দাম্পত্য জীবনের জন্য দোয়া করেন।

এসময় ফারাজ করিম চৌধুরীর পিতা চট্টগ্রামের রাউজানের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরী সহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান...

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার...

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

আরও পড়ুন

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাদুঘরের ফলক উন্মোচনের মাধ্যমে এর...