বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবিলা করা হবে: কাদের

চট্টগ্রাম নিউজ ডটকম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনে ব্যর্থতা ও নির্বাচনে না আসার খেসারত বিএনপিকে অনেক দিন দিতে হবে।

আমার কাছে অবাক লাগে মির্জা ফখরুল জেল থেকে বের হয়ে মার্কিন প্রতিনিধি দল আসার দিনে লাঠিতে ভর দিয়ে নালিশ করতে গিয়েছেন।

অথচ তিনি অসুস্থতার জন্য জামিন পেয়েছেন। নালিশ করাই তাদের রাজনীতি। আমরা বাড়াবাড়ির রাজনীতি করি না। রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবিলা করা হবে।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সড়ক পথে নোয়াখালীর নিজ বাড়িতে যাওয়ার পথে ফেনীর দাগনভূঞায় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, সারা দেশের ন্যায় এ অঞ্চলে যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে তা ইতোপূর্বে মানুষ কল্পনাও করতে পারেনি।

এ উন্নয়নকে মানুষ স্বাগত জানিয়েছে। এ সরকারের সময়ে বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে বিশেষ করে সড়কপথে যে উন্নয়ন হয়েছে তাতে ফেনীর নাম অনেক সামনে আসবে। ফেনীতে সিক্স লেন ফ্লাইওভার হয়েছে।

৬ লেনের ফ্লাইওভার ঢাকার বাইরে আর কোথাও নেই। আমি একটি সত্য কথা বলি। গতকালকে শবে বরাত গেছে। আমি ৭৫ পরবর্তী সময়ে শেখ হাসিনার মতো ভালো মানুষ দেখিনি।

এতো ভালো মানুষ রাজনীতিতে আছেন। এজন্যই এ সরকার এতদিন ক্ষমতায় টিকে রয়েছেন। তিনি মানুষকে ভালো রাখেন, মানুষও তাকে ভালোবাসেন।

আসন্ন উপজেলা নির্বাচনে দলীয় সিদ্ধান্ত তুলে ধরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এবার আমরা উপজেলা নির্বাচনে দল থেকে কাউকে মনোনয়ন দিচ্ছি না। নৌকা প্রতীকও দেওয়া হবে না। সবকিছু ওপেন থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবকিছু ওপেন থাকার সেই অভিজ্ঞতা নিতে চান।

ওবায়দুল কাদের বলেন, আমাকে আওয়ামী লীগের তিনবারের সাধারণ সম্পাদক করেছেন। যা স্বাধীনতার পর আর কেউ পারেনি। ১৮ বছর একজন মানুষ মন্ত্রী হিসেবে থাকার ঘটনাও বিরল।

এ নজির আর কোথাও পাওয়া যাবে কি না আমি জানি না। বঙ্গবন্ধু কন্যা আমার ওপর আস্থা ও কাজে সন্তুষ্ট হওয়ায় সেই বিরল সৌভাগ্য আমি অর্জন করেছি।

প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে প্রথমবার নোয়াখালীর নিজ নির্বাচনী এলাকায় যাচ্ছেন ওবায়দুল কাদের। এখানে নিজ বাড়িতে আয়োজিত মায়ের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান...

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার...

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

আরও পড়ুন

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার আহত কিশোর বিল্লাল হোসেন (২৬) চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর মারা গেছেন।মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় বিল্লাল...

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও অর্থবহ করে তোলার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম সোসাইটি অব ইন্টারভেনশনাল কার্ডিওলজি (Chattogram Society...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...