বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

কর্ণফুলীতে দুধ বিক্রেতার বাড়িতে ডাকাতি: গ্রেপ্তার আসামির ২ দিনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের কর্ণফুলীতে দুধ বিক্রেতার বসত গাড়িতে ডাকাতির অভিযোগে গ্রেফতার এক আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে শুনানি শেষে চট্টগ্রাম মেট্রোপলিটন (৩য় আদালত) ম্যাজিস্ট্রেট রুমানা আকতার এ রিমান্ড মঞ্জুর করেন।

দুই দিনের রিমান্ডপ্রাপ্ত আসামি হলেন-আনোয়ারা সদর ইউনিয়নের বিলপুর হাজী বাড়ির মৃত আবদুর রহিমের ছেলে নুর মোহাম্মদ (৩৫)।

এ তথ্য নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা কর্ণফুলী থানার এসআই আবু সাঈদ রানা।

পুলিশ সূত্রে জানায়, ডাকাতির ঘটনাকালে গ্রেপ্তার নুর মোহাম্মদ কে বাড়ির আশেপাশে ঘোরাফেরা করতে দেখেছেন স্থানীয়রা।

গতকাল অভিযান চালিয়ে আনোয়ারার বারশত ইউনিয়নের গবাদিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। পেশায় সে একজন ডাকাত দলের সদস্য।

ইতিপূর্বে তার বিরুদ্ধে সিএমপির কর্ণফুলী ও বায়েজিদ বোস্তামি থানায় ডাকাতি, অস্ত্র এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।

উল্লেখ্য, গত ১৫ই ফেব্রুয়ারি গভীর রাতে কর্ণফুলীর জুলধা ইউনিয়নের মো. নাজেম (৪৮) এর একতলা বাড়িতে পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনা ঘটে।

এতে ডাকাতেরা পরিবারের সবাইকে হাত পা বেঁধে রুমে আটকে রেখে প্রায় ৩ ভরি স্বর্ণ, দুই লক্ষ নগদ টাকা, দুটি মোবাইল ফোনসহ কাপড় চোপড় লুট করে নিয়ে যান।

এ ঘটনায় বাড়ির মালিক মো. নাজেম বাদি হয়ে ১০/১২ জনকে অজ্ঞাত নামা আসামি করে মামলা করেন। যার জিআর মামলা নং-২৭।

মামলার বাদি নাজেম বলেন, ‘পুলিশ পরিচয়ে তার বাড়িতে ডাকাতি করা হয়েছে। ডাকাতরা সব ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে। সবার হাতে দেশীয় অস্ত্র ছিলো। সবার মুখে মাস্ক, হাফ প্যান্ট, গায়ে হাফ হাতা গেঞ্জি, পায়ে ও হাতে মোজা। মাথায় পাগড়ির মত গামছা বাঁধা ছিল।’

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন বলেন, ডাকাতির অভিযোগে সন্দেহজনক এক আসামিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান...

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার...

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

আরও পড়ুন

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার আহত কিশোর বিল্লাল হোসেন (২৬) চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর মারা গেছেন।মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় বিল্লাল...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...