আনোয়ারায় নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতির প্রাইভেট কার-সিএনজি অটোরিকশাকে সজোরে ধাক্কা দিলে সিএনজি চালক আহত হয়েছে।
বুধবার ( ২১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে শোলকাটাস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
আহত সিএনজি চালক মোঃ রুবেল (৩৫ ) উপজেলার বারখাইন ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মৃত আবুল হোসেন এর ছেলে।
রোগীর স্বজন ও প্রতক্ষ্যদর্শীরা জানান, চাতরী চৌমুহনী গামী দ্রুত গতির একটি প্রাইভেট কার উল্টো দিক থেকে আসা আনোয়ারা গামী একটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিলে মোঃ রুবেল নামে এক সিএনজি চালক আহত হয় ।
আরো জানা যায়, মাসুদ নামে এক ব্যক্তি পরিবারসহ কক্সবাজার থেকে প্রাইভেট কারটি চালিয়ে ঢাকা যাচ্ছিলেন।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা : সাদিয়া তাবাসসুম বলেন, সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় একজনকে আনা হয়েছে । তাঁর শরীরের বিভিন্ন স্থানে কেটে গেছে সেখানে সেলাই করা হয়েছে।
আনোয়ারা থানার এসআই রফিক জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ও হাসপাতালে আমরা পরিদর্শন করেছি । একজন আহত আছে । গাড়ি দুইটি পুলিশ হেফাজতে নেওয়া হচ্ছে।
