রবিবার, ২৩ আগস্ট ২০২৬

বান্দরবানে পার্বত্য প্রমীলা ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ,বান্দরবান জেলার প্রমীলা ফুটবলারদের অংশগ্রহণে বান্দরবানে জমকালো ভাবে উদ্বোধন হলো পার্বত্য প্রমীলা ফুটবল টুর্নামেন্ট ২০২৪।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান জেলা স্টেডিয়ামে বান্দরবান সেনা রিজিয়ন ও বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থা ও মহিলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টেের উদ্বোধন করেন বান্দরবান সেনা জোন কমান্ডার লেঃ কর্নেল এএসএম মাহমুদুল হাসান পিএসসি।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন , বান্দরবান রিজিওন এবং বান্দরবান সেনা জোন,জেলা প্রশাসন সহ সামরিক বেসামরিক প্রশাসনের সমন্বয়ে এ ধরনের টুর্নামেন্ট একটি নজির স্থাপন করেছে।তিনি বলেন সুস্থ্য সমাজ বিকাশে খেলা ধুলার কোন বিকল্প নাই,আগামীতেও এ ধরনের টুর্নামেন্টের আয়োজনে পাশে থাকবে বান্দরবান সেনা জোন।

এবারের টুর্নামেন্টে পার্বত্য তিন জেলা বান্দরবান, রাঙ্গামাটি,খাগড়াছড়ি জেলা প্রমীলা মহিলা ফুটবল দল অংশগ্রহণ করে।
টুর্নামেন্টের প্রথম খেলায় বান্দরবান জেলা প্রমীলা ফুটবল দল খাগড়াছড়ি জেলা প্রমীলা ফুটবল দলের কাছে ১-৪ গোলে পরাজিত হয়।বিকেলে বান্দরবান জেলা প্রমীলা ফুটবল দলের সাথে রাঙ্গামাটি জেলা প্রমীলা ফুটবল দলের খেলা অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জিএসও-৩, ক্যাপ্টেন মোঃ আবদুল মান্নান,স্থানীয় সরকার উপ-পরিচালক এসএম মনজুরুল হক,নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লা আল মামুন, খাগড়াছড়ি জেলা ক্রিড়া সংস্থার সেক্রেটারি, জুয়েল চাকমা,বান্দরবান জেলা ক্রিড়া সংস্থার সেক্রেটারি, মুজিবুর রশিদ সহ জেলা প্রশাসন এবং জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল...

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে...

আরও পড়ুন

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্টে বৃষ্টি, নদীর পানি বিপদসীমার ওপরে

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণের মতো আকস্মিক ভারী বৃষ্টিতে নিচু এলাকা প্লাবিত হয়েছে। শুক্রবার মধ্যরাত থেকে কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে মাইনী নদীর পানি...

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মন্ত্রী সাচিং প্রু জেরীর কর্মসূচি শুরু

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ও...

আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে খাদে মাতামুহুরী পরিবহনের বাস

বান্দরবানের আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেছে মাতামুহুরী পরিবহনের একটি বাস।শনিবার (২২ আগস্ট) উপজেলার ২ নম্বর চৈক্ষ্যং ইউনিয়নের...

বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে লামায় ২০ নারীকে সেলাই মেশিন ও ফলদ চারা বিতরণ

বান্দরবানের লামায় বসুন্ধরা শুভ সংঘের আয়োজনে এবং বসুন্ধরা গ্রুপের সহায়তায় ২০ জন প্রশিক্ষণপ্রাপ্ত নারীর মাঝে সেলাই মেশিন ও ফলদ চারা বিতরণ করা হয়েছে।শুক্রবার (২১...