শনিবার, ৮ আগস্ট ২০২৬

ক্যানসারের টিকা তৈরির দ্বারপ্রান্তে রাশিয়ার বিজ্ঞানীরা

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার প্রসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ক্যানসারের টিকা তৈরির দ্বারপ্রান্তে তার দেশের বিজ্ঞানীরা। খুব শীঘ্রই এই টিকা রোগীদের হাতের নাগালে আসবে।

মস্কোয় ফিউচার টেকনোলজিস ফোরামে দেওয়া বক্তৃতায় পুতিন বলেন, আমরা নতুন প্রজন্মের জন্য ক্যানসারের টিকা তৈরির খুব কাছাকাছি চলে এসেছি। আমি আশা করি যে, শিগগির সেই টিকা মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে।

তবে রুশ বিজ্ঞানীদের তৈরি টিকা কোন ধরনের ক্যানসারকে প্রতিরোধ করবে, তা জানা যায়নি। খবর রয়টার্স।

বর্তমানে রাশিয়া ছাড়াও অনেক দেশ এবং সংস্থা ক্যানসারের টিকা নিয়ে কাজ করছে। বিশ্বের দুইটি ফার্মাসিউটিক্যাল সংস্থা মডার্না এবং মেরিক অ্যান্ড কোম্পানিও পরীক্ষামূলকভাবে ক্যানসারের টিকা তৈরি করেছে, যা ত্বকের ক্যানসারে মৃত্যুর আশঙ্কা কমিয়ে দিয়েছে বলে গবেষণায় উঠে এসেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, জরায়ুমুখের ক্যানসার-সহ অনেক ক্যানসার সৃষ্টিকারী হিউম্যান প্যাপিলোমাভাইরাসের বিরুদ্ধে বর্তমানে ছ’টি লাইসেন্সপ্রাপ্ত টিকা রয়েছে।

করোনাভাইরাসের অতিমারির সময় রাশিয়া স্পুতনিক-ভি নামে ভ্যাকসিন তৈরি করে বিশ্বজুড়ে সাড়া ফেলে দিয়েছিল, যা তারা পরবর্তীতে বিভিন্ন দেশে রপ্তানি করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম স্বীকার করছে তাদের ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই। বরং একটি স্বাধীন, দায়িত্বশীল ও অর্থনৈতিকভাবে টেকসই...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো শাহিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে পশ্চিম মাদারবাড়ির...

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের জবাবদিহি করতে হবে।তিনি বলেন, নদী দূষণ...