আনোয়ারা সরকারি কলেজে ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে প্রতিবারের ন্যায় উদযাপিত হয়েছে বিদ্যাদেবী সরস্বতীর বাণী অর্চনা।
বুধবার (১৪ ফেব্রুয়ারী) সকালে কলেজ প্রাঙ্গণে কলেজের আয়োজনে পূজা অনুষ্ঠিত হয়।দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বী শিক্ষক, শিক্ষার্থীরা পূজায় অংশগ্রহণ করেন।
শুরুতে কলেজ প্রাঙ্গণে প্রতিমা স্থাপন, পূজা আরম্ভ, বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠার্থী দেবী সরস্বতীর চরণে পুষ্পাঞ্জলী প্রদান, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রসাদ বিতরণ করা হয়।
এদিকে সরস্বতি পূজা উপলক্ষে ধর্ম-বর্ণ নির্বিশেষ সব শ্রেণির দর্শনার্থীদের আনাগোনায় মুখরিত হতে দেখা গেছে কলেজের অস্থায়ী পূজা মণ্ডপে। সকলের মুখেই ছিলো সুখ সমৃদ্ধির প্রার্থনা।
এতে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল্লাহ আল মামুন।
এ সময় কলেজের প্রভাষক বাবু দিলীপ কুমার সরকারের সভাপতিত্বে ও বাবু সুজন আশ্চর্য্যের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ রিদওয়ানুল হক, মুসলেহ উদ্দিন সিরাজী, নীলিমা রানি মহাজন, বাবু প্রশান্ত কুমার চৌধুরী, সিদুল কান্তি বড়ুয়া, টুম্পা পাল, বাবু অয়ন বড়ুয়া, সিমা রানী দাশসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
