শনিবার, ৮ আগস্ট ২০২৬

নিউমার্কেটে হকার-পুলিশ সংঘর্ষ: দুই মামলা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের কোতোয়ালী থানার নিউমার্কেট ও স্টেশন রোড এলাকায় ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে পুলিশ ও হকারদের সংঘর্ষের ঘটনায় দুইটি মামলা হয়েছে।

আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সিটি করপোরেশন ও পুলিশের পক্ষ থেকে কোতোয়ালি থানায় আলাদাভাবে মামলা দুটি করা হয়।

শ্রমিক লীগ, হকার্স লীগ, মেট্রোপলিটন হকার্স সমিতি, ফুটপাত হকার্স সমিতির নেতাদের আসামি করা হয়েছে সেখানে।

নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) অতনু চক্রবর্তী গণমাধ্যমকে বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি এবং সিটি করপোরেশনের পক্ষ থেকে অপর মামলাটি করা হয়েছে।

পুলিশের করা মামলায় ৩৫ জন এবং সিটি করপোরেশনের করা মামলায় ১১ জনের নাম উল্লেখ সহ ১ হাজার ২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

সিটি করপোশেনের করা মামলায় এজাহার নামীয় ১১ জন পুলিশের মামলাও আসামি বলে জানান সহকারী কমিশনার অতনু।

দুই মামলাতেই প্রধান আসামি করা হয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন হকার্স সমিতির ক্রীড়া সম্পাদক মো. মাসুমকে। এছাড়া সমিতির সাধারণ সম্পাদক মিরণ হোসেন মিলন, হকার্স লীগের সাবেক সভাপতি ঋষি বিশ্বাস, ফুটপাত হকার্স সমিতির সভাপতি নুরুল আলম লেদু, মহানগর শ্রমিক লীগের সহ-সভাপতি কামাল উদ্দিন চৌধুরীর নাম রয়েছে দুই মমলায়।

গত বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত নগরীর বিআরটিসি ফলমণ্ডি এলাকা থেকে নিউ মার্কেটের আমতল পর্যন্ত ফুটপাতে অভিযান চালিয়ে হাজারখানেক হকার উচ্ছেদ করে চট্টগ্রাম সিটি করপোরেশন।

চার দিনের মাথায় সোমবার দুপুরে ফুটপাত পুনর্দখল ঠেকাতে সিটি করপোরেশনের অভিযান চলাকালে নগরীর রেলস্টেশন এলাকায় ব্যাপক সংঘর্ষ হয়।

রেলওয়ে স্টেশন, বিআরটিসি ফলমণ্ডি এলাকা থেকে নিউ মার্কেটের আমতল পর্যন্ত সংঘর্ষে পুলিশ, হকার ও সিটি করপোরেশনের কর্মীসহ প্রায় ১৫ জন আহত হন। ভাঙচুর করা হয় করপোরেশনের কয়েকটি গাড়ি।

অতিরিক্ত পুলিশ মোতায়েনের পরও ঘণ্টাখানেক ধরে চলে সংঘর্ষ। এ সময় পুলিশের টিয়ার সেল ও গুলির শব্দে এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষ থামাতে পুলিশ বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলিও ছোড়ে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো শাহিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে পশ্চিম মাদারবাড়ির...

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...