আনোয়ারা উপজেলার প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান বশিরুজ্জামান স্মৃতি শিক্ষা কেন্দ্রের ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত হয়েছে।
এই উপলক্ষ্যে বুধবার (০৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় এই উপলক্ষে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ আইয়ুবের সভাপতিত্বে, সিনিয়র সহকারী শিক্ষক রুপদ বৈদ্যের সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন সিনিয়র সহকারী শিক্ষক মুহাম্মদ এনামুল হক। এসময় বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষকদের মধ্যে মরজিনা আখতার, চন্দনা নন্দী, মোঃ মুনির উদ্দিন, রনতোষ দে। সহকারী শিক্ষকদের মধ্যে শাহনেওয়াজ খানম, মোঃ আব্দুল হান্নান, শাহীন আক্তার, মানস চৌধুরী, মোঃ আশরাফুল ইসলাম, মোঃ আলী আমজাদ। এবং অন্যান্যদের মধ্যে মোহাম্মদ ওয়াসিম, মোঃ আতাহার ইশতিয়াক, হুমায়ুন কাদের, আমেনা বেগম, সেলিম উদ্দীন, লুৎফুন নাহার, রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
