রবিবার, ২৩ আগস্ট ২০২৬

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে আটক ২

দৌলত শওকত , ফটিকছড়ি

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ২ জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। 

বুধবার (৭ ফেব্রুয়ারি ) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ছোট ছিলোনীয়া এলাকার আব্বাস সিকদার বাড়ির জনৈক নুরুদ্দীন সিকদারের ঘরে এ ঘটনা ঘটে।

আটকৃতরা হলো রহমত (৩০) সে পাশ্ববর্তী পাইন্দং ইউনিয়নের আব্বাছের বাড়ির নুরুচ্ছফার ছেলে। অপরজন মো. ফারুক (৩০) সেও একই ইউনিয়নের কচির মুহাম্মদ চৌধুরী বাড়ির কামাল সওদাগরের ছেলে।

স্থানীয় ও থানা পুলিশ সুত্রে জানা যায়, পরিবারের লোকজন বাড়ীতে না থাকায় গভীর রাতে ব্যবসায়ী নুরুদ্দীনের বহুতল ভবনের দ্বিতীয় তলার গ্রীল কেটে প্রথমে মালামাল বের করতে সক্ষম হয় ডাকাত দল।পরে নিচ তলার জানালার গ্রীল কাটার সময় প্রতিবেশীরা টের পেয়ে যান। চিৎকার শুনে এলাকাবাসী একত্রিত হয়ে তাদের আটক করে বেধড়ক পিঠুনি দেয়। পরে খবর পেয়ে পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফটিকছড়ি থানার সেকেন্ড অফিসার এসআই  নাজমুল হক বলেন, ডাকাতির চেষ্টাকালে দুই যুবককে স্থানীয় জনতা আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে নিয়ে আসে। আইনী প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে...

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত...

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১...

আরও পড়ুন

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর অবস্থান নিয়েছেন চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় দরবার টিলা এলাকার বাসিন্দারা। মাদক সেবন, বিক্রি...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ২০০ ফুট পাইপ ও ৯টি শ্যালো মেশিন বিনষ্ট করেছে মোবাইল কোর্ট। এ সময় উত্তোলিত...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া বলেছেন, দেশের ৯...

মিরসরাইয়ে আগুনে তিন ফার্নিচারের দোকান পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকা

চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নে জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে এ...