রবিবার, ৯ আগস্ট ২০২৬

রোভার প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে চট্টগ্রামের ৫ প্রতিযোগির পুরস্কার লাভ

জে. জাহেদ, সিনিয়র রিপোর্টার

রোভার স্কাউটদের জাতীয় প্রতিভা অন্বেষণ-২৪ এর প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগ থেকে পাঁচজন প্রতিযোগী রোভার ও গার্ল ইন রোভার বিজয়ী হয়েছেন। এদের মধ্যে শুধুমাত্র চট্টগ্রাম জেলা থেকে রয়েছেন তিনজন।

গত ৩১ জানুয়ারি (বুধবার) দুপুরে বাংলাদেশ স্কাউটস এর স্পেশাল ইভেন্টস বিভাগের এর পরিচালনায় ঢাকা শিল্পকলা একাডেমিতে কাব, স্কাউট, রোভার স্কাউটদের এই প্রতিভা অন্বেষণ-২০২৪ এর জাতীয় পর্যায়ে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

রোববার ৪ জানুয়ারি বাংলাদেশ স্কাউটস স্পেশাল ইভেন্টেস এর উপ পরিচালক এস এম জাহির উল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিজয়ীদের ফলাফল ঘোষণা করা হয়।

এতে চট্টগ্রাম বিভাগের বিজয়ীরা হলেন-চট্টগ্রাম কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজ এর রোভার মো. সাজ্জাদ হোসেন (মূকাভিনয় প্রথম), চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ এর রোভার উদেইসা জায়ান আইয়ুব (আবৃত্তি দ্বিতীয়), চট্টগ্রাম সরকারি কলেজ এর রোভার নফিছাতুন নেছা (বাংলা ভাষার উপস্থাপনা দ্বিতীয়), ব্রাহ্মণবাড়িয়া আলোকিত আইডিয়াল ওপেন স্কাউট গ্রুপের রোভার হোসাইন ইসলাম জয় (নৃত্য দ্বিতীয়) ও চাঁদপুর কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজ এর রোভার অমৃত চন্দ্র সরকার (যন্ত্র সংগীত-তৃতীয়)।

চট্টগ্রাম জেলা রোভার এর কমিশনার ও ক্যাম্প চীফ অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীন বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন।

জানা যায়, অনুষ্ঠানে সারা দেশের ১৩ টি অঞ্চল থেকে অংশগ্রহণকারীগণ সংগীত, নৃত্য, কেরাত, আবৃত্তি, যন্ত্র সংগীত, মুকাভিনয়, বাংলা ভাষায় উপস্থাপনাসহ বিষয় ভিত্তিক ৮টি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

মূকাভিনয়ে প্রথম পুরস্কার বিজয়ী চট্টগ্রাম কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজ এর রোভার মো. সাজ্জাদ হোসেন এর অনুভূতি জানতে চাইলে বলেন, যেকোন বিজয় সব সময় আনন্দের। যারা আমাকে যোগ্য মনে করেছেন এই প্ল্যাটফর্মের জন্য তাঁদের কাছে কৃতজ্ঞ।

বিশেষ করে আমার কলেজের স্যারদের অনুপ্রেরণা আমার জীবনের উৎসাহ। জাতীয় পর্যায়ে যাওয়া পর্যন্ত পুরো সময়টা আমার সাথে যারা ছিল তাঁদের কাছে আমি চির কৃতজ্ঞ। ভবিষ্যতে সবার ভালোবাসা ও দোয়া চাই।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

চট্টগ্রামের বায়েজিদে টবে গাঁজা চাষ, গ্রেপ্তার ১

নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বসতঘরের টিনের চালের ওপর টবে গাঁজা চাষের অভিযোগে লোকমান হোসেন (৪৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। এ সময়...

আনোয়ারায় ছেলের হাতে মা-বাবা খুন

আনোয়ারা উপজেলায়  ছেলের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মা-বাবার মৃত্যু হয়েছে। ঘটনার পর নিজের ঘর থেকে ঘাতক ছেলেকে আটক করেছে পুলিশ।শনিবার (২৫ জুলাই) বেলা ১২টার দিকে উপজেলার...

‘ক্ষতিগ্রস্ত ডেইরি খামারিদের সরকারের প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে’

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, বন্যায় এ অঞ্চলের কৃষক ও ডেইরি খামারিরা ক্ষতির মুখে পড়েছেন। সরকার সবসময় ক্ষতিগ্রস্ত...

পুনর্বাসন শেষ না হওয়া পর্যন্ত সকল কার্যক্রম অব্যাহত থাকবে: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমরা ইতোমধ্যে ৪০ হাজার পরিবারকে চাউল, ৭৫ হাজার পরিবারকে শুকনো খাবার ও প্রায় ৪০ হাজার...