হাটহাজারীতে চাঁদের গাড়ি ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে দীপক মিত্র (৬০) নামে এক যাত্রী নিহত হয়েছে।
নিহত দীপক মিত্র চট্টগ্রামের পটিয়া উপজেলার ২ নং কচুয়াইউ রইউনিয়নের ভক্ত ফরিকরের বাড়ি মৃত নির্মল মিত্রের পুত্র।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে হাটজাজারী-নাজিরহাট মহাসড়কের মনিয়াপুকুর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই জন। তারা হলেন, আবুল মনসুর চৌধুরী( ৬৭) ও সিএনজি অটোরিকসার চালক আবদুর রহমান (৪৩)।
আরও পড়ুন সড়ক দুর্ঘটনা রোধে গবেষণা কার্যক্রম চালু নেই: কাদের
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম নগর থেকে সিএনজি অটোরিকশা (চট্টমেট্রো ট ১৩৪৩৬২) যোগে একটি মসজিদের জন্য দুইটি সোলার ব্যাটারী নিয়ে ফটিকছড়ি উপজেলায় যাচ্ছিলেন তারা। পথিমধ্যে দুর্ঘটনাস্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি চাঁদের গাড়ি সিএনজি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে চালকসহ দুই যাত্রী গুরুতর আহত হয়। উপস্থিত লোকজন তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দীপক মিত্রকে মৃত বলে ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা: সুফিয়া খানম সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় আহত আবুল মনসুর চৌধুরীর আঘাত গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
