রবিবার, ২৩ আগস্ট ২০২৬

আনোয়ারায় পাগলা কুকুরের কামড়ে আহত ২৫

পিটিয়ে মারলো স্থানীয়রা

নিজস্ব প্রতিবেদক

আনোয়ারা উপজেলায় পাগলা কুকুরের কামড়ে পারকি সমুদ্র সৈকতে ঘুরতে আসা শিশু পর্যটকসহ আনুমানিক ২৫ জনের এর অধিক মানুষ আহত হয়েছে বলে জানা গেছে। 

গতকাল শনিবার (০৪ ফেব্রুয়ারি) বিকাল থেকে রাত পর্যন্ত উপজেলার বারশত ইউনিয়নের পারকি , রাঙ্গাদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতরা হলেন পারকি এলাকার মোঃ মিজান (২৮) , হাইলধর ইউনিয়নের তেকোটা সাইফুদ্দিন ( ৪৫) , ফটিকছড়ি এলাকার নেজাম (২৯) , চন্দনাইশের খোরশেদ আমিন(২৮) , সীতাকুণ্ডের নাফিসা (০২) । বিভিন্ন জায়গায় চিকিৎসা নেওয়ায় বাকিদের নাম জানা যায়নি।

জানা যায় , শনিবার বিকাল এর দিকে পারকি বিচ এলাকায় একটি পাগলা কুকুর হঠাৎ ঘুরতে আসা পর্যটক ও স্থানীয়দের উপর আক্রমণ করে। এতে শিশুসহ প্রায় ২৫ এর অধিক মানুষ আহত হয় । আহতরা আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন জায়গায় চিকিৎসা নেন। সর্বশেষ রাত ৯ টার দিকে দারুল সুন্নাহ মাদ্রাসা এলাকায় স্থানীয়রা কুকুরটিকে আটক করে মেরে ফেলে ।

স্থানীয় বাসিন্দা সালাউদ্দিন জানান , পারকি দক্ষিণ ও উত্তর এলাকায় একটি পাগলা কুকুরের আক্রমণে নারীসহ ২৫ এর অধিক মানুষ আহত হয়েছে। আমার বাড়ির পাশে ভাতিজা ও এক মেয়েকে কামড় দেয় ।পরে স্থানীরা কুকুরটিকে ঘেরাও করে আটক করে। আহত মোঃ মিজান পেশায় দরিদ্র মৎস্যজীবী। এখন চিকিৎসা করাতে তার হিমশিম খেতে হচ্ছে।

ঘটনার বিষয়ে সত্যতা নিশ্চিত করে রাঙ্গাদিয়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোঃ সোহরাওয়ার্দী বলেন, গতকাল একটি কুকুর পারকি সমুদ্র সৈকত এলাকায় পর্যটকদের উপর আক্রমণ করে । পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।খবর নিয়ে জেনেছি আনুমানিক ২৫ এর অধিক মানুষকে কামড় দিয়েছে ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত...

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয়...

আরও পড়ুন

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর অবস্থান নিয়েছেন চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় দরবার টিলা এলাকার বাসিন্দারা। মাদক সেবন, বিক্রি...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ২০০ ফুট পাইপ ও ৯টি শ্যালো মেশিন বিনষ্ট করেছে মোবাইল কোর্ট। এ সময় উত্তোলিত...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া বলেছেন, দেশের ৯...

মিরসরাইয়ে আগুনে তিন ফার্নিচারের দোকান পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকা

চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নে জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে এ...