চট্টগ্রাম নিউজ ডটকমসহ বিভিন্ন অনলাইন ও পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ার পর আনোয়ারা উপজেলায় কৃষি জমির টপসয়েল কাটার দায়ে আবদুল মন্নান নামের এক ব্যক্তিকে অর্ধলক্ষ টাকা অর্থদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।
শুক্রবার(০২ ফেব্রুয়ারি ) রাতে বরুমছড়া ইউনিয়নে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মুমিন। এসময় মাটি কাটার সাথে জড়িত একটি ট্রাক ও একটি এক্সেভেটর জব্দ করা হয়।
তিন ফসলি জমির মাটি যাচ্ছে ইটভাটায়
অর্থদণ্ডিত ব্যক্তি হলেন, বরুমছড়া এলাকার আব্দুস ছমাদের ছেলে আবদুল মন্নান।
আরও পড়ুন সাতকানিয়ায় ফসলি জমির মাটি কাটায় ৪ জনকে ১৫ দিনের কারাদণ্ড
উল্লেখ্য, গত পহেলা ফেব্রুয়ারি চট্টগ্রাম নিউজ ডটকম অনলাইনে ‘ তিন ফসলি জমির মাটি যাচ্ছে ইটভাটায়’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়। ওই সংবাদের সূত্র ধরে পরদিন রাতে এই অভিযান পরিচালনা করা হয়।
আরও পড়ুন চট্টগ্রাম নিউজে সংবাদ প্রকাশের পর মাটিখেকোদের বিরুদ্ধে ইউএনওর অভিযান
জানা যায়, গত ১মাস ধরে উপজেলার বরুমছড়া ও বটতলী এলকায় রাত হলেই চলছে মাটি কাটার হিড়িক। আর এসব মাটি যাচ্ছে মোহছেন আউলিয়া ব্রিকস নামে একটি অবৈধ ইটভাটায়।
এবিষয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মুমিন বলেন, কৃষি জমির টপসয়েল কাটা নিষিদ্ধ। শুক্রবার রাতে বরুমছড়া ইউনিয়ন অভিযান পরিচালনা করা হয়েছে। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
