সোমবার, ২৪ আগস্ট ২০২৬

তরিক্বতের অনুশীলনের মধ্যে ইহকল্যাণ ও পরকালীন মুক্তি : মোর্শেদে আজম

আদনান আবির । নিজস্ব প্রতিবেদক

প্রিয় রাসুল (দ.) ধরার বুকে শুভ তশরিফ এনে দূর করেছিলেন অনৈতিকতা, অসামাজিকতা পাপাচারের সংস্কৃতি। প্রতিষ্ঠা করেছিলেন সাম্য, ঐক্য, মানবিক মর্যাদা সম্পন্ন আদর্শ সমাজ ব্যবস্থা। নিয়ামত স্বরূপ উপহার দিয়েছিলেন দ্বীন-ইসলাম ও খোদায়ী বিধান আল কুরআন। রাসুলুল্লাহ (দ.) মুহাব্বত অন্তরে ধারণ করে সুন্নতে মোস্তফার অনুশীলনের মাধ্যমে তাঁর আদর্শ লালন করলে একজন মানুষ দুনিয়া আখেরাত উভয় জগতে সফল হয়। প্রিয় রাসূল (দ.) এর আদর্শের পূর্ণাঙ্গ বাস্তবায়ন পাওয়া যায় খলিফায়ে রাসূল হযরত গাউছুল আজম (রা.) এর প্রতিষ্ঠিত তরিক্বতে। যেখানে ছিনা-ব-ছিনা তাওয়াজ্জুর মাধ্যমে মানুষের আভ্যন্তরীণ ভাবে পরিশুদ্ধ করে আল্লাহ তা’আলা সন্ধানে পরিচালিত করেন।

পবিত্র মিরাজুন্নবী (দঃ) উদযাপন ও কাগতিয়া দরবারের প্রতিষ্ঠাতা খলিলুল্লাহ আওলাদে মোস্তফা খলিফায়ে রাসূল হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম (রাঃ) স্মরণে গত ২ ফেব্রুয়ারি শুক্রবার বাদে জুমা হতে নগরীর চান্দগাঁও পূর্ব ষোলশহর হাজী নুর বেগম মার্কেট সম্মুখস্থ ময়দানে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ১৩নং চান্দগাঁও শাখার উদ্যোগে আয়োজিত এশায়াত মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মাননীয় মোর্শেদ আওলাদে রাসূল (দঃ) হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী এসব কথা বলেন।

মাহফিলের বক্তারা বলেন, খলিফায়ে রাসূল হযরত গাউছুল আজম (রা.) প্রতিষ্ঠিত এই তরিক্বত বর্তমান সময়ে সফিনায়ে নুহ সমতুল্য। বর্তমানে তাঁর একমাত্র খলিফা মাননীয় মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেব নিরলস পরিশ্রম, কঠোর সাধনা ও অকৃত্রিম ত্যাগের মাধ্যমে এ তরিক্বতের মহিমা সারা বিশ্বে উদ্ভাসিত করেছেন। ফয়েজে কুরআন, মোরাকাবা, তাওয়াজ্জু প্রদানের মাধ্যমে খোদায়ী নিয়ামতের ধারা অব্যাহত রেখেছেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুর এর সভাপতিত্বে মাহফিলে বক্তব্য রাখেন,মৌলানা মুহাম্মদ আবদুস সবুর,মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন নূরী, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,মাওলানা মুহাম্মদ শফিউল আলম,উপাধ্যক্ষ মুহাম্মদ সাইফুল ইসলাম ।

মিলাদ-কিয়াম শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি-সমৃদ্ধি এবং কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট)...

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের...

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার...

কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজে সাবেক-বর্তমান শিক্ষকদের মিলনমেলা

‘অতীতের স্মৃতি ও বর্তমানের প্রীতি, চলো সবাই একসূত্রে গাঁথি’—এই...

আরও পড়ুন

৩১ জুলাই শিল্পকলা একাডেমি চট্টগ্রামে  শ্যামল চৌধুরীর ‘চন্দ্রপ্রভা’র প্রিমিয়ার শো

বাংলাদেশে নির্মিত এই প্রথম বুদ্ধের জীবনীভিত্তিক টেলিফিল্ম ‘চন্দ্রপ্রভা’ প্রিমিয়ার শো আগামী ৩১ জুলাই শুক্রবার জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রাম’র গ্যালারী হলে অনুষ্ঠিত হবে।নির্মাতা শ্যামল চৌধুরী’র...

রথযাত্রা এখন সর্বজনীন উৎসবে রূপ নিয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

চট্টগ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ‘জয় জগন্নাথ’ ধ্বনিতে মুখরিত হয়েছে রাজপথ। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকালে নগরের নন্দনকানন রথের পুকুর পাড়...

তিনশত বছরের ঐতিহ্যবাহী তুলসীধামের কেন্দ্রীয় রথযাত্রা উৎসবের ব্যাপক প্রস্তুতি

চট্টগ্রামে কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন কমিটির উদ্যোগে শতাব্দীপ্রচীন তিনশ বছরের ঐতিহ্যবাহী তুলসীধামের শ্রীশ্রী জগন্নাথদেবের কেন্দ্রীয় রথযাত্রা উৎসবমুখর পরিবেশে উদযাপনের ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।আগামী ১৬...

শ্রীপুর বুড়া মসজিদের দানবাক্সে পাওয়া গেলো ৬ লাখ ৪৫ হাজার টাকা

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী শ্রীপুর বুড়া মসজিদের দানবাক্সে এবার পাওয়া গেছে ৬ লাখ ৪৫ হাজার টাকা।রবিবার (২৮ জুন) দিনব্যাপী মসজিদ কম্পাউন্ডে এ টাকা গণনা...