বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

কর্ণফুলীতে দৈনিক সাঙ্গুর জাঁকজমকপূর্ণ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কর্ণফুলী প্রতিনিধি

চট্টগ্রামের কর্ণফুলীতে বহুল প্রচারিত দৈনিক সাঙ্গু পত্রিকার ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কর্ণফুলী উপজেলা পরিষদের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করেন সাঙ্গু পত্রিকার উপজেলা পাঠক ফোরাম।

দৈনিক সাঙ্গু পত্রিকার কর্ণফুলী উপজেলা প্রতিনিধি মো. মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ি দিদারুল ইসলাম চৌধুরী।

সাংবাদিক মো.ওসমান হোসাইনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পিযুষ কুমার চৌধুরী, কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজের অধ্যক্ষ জসীম উদ্দিন টিপু, আ.লীগ নেতা সাজ্জাদ আলী খান মিঠু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহেদুর রহমান শাহেদ, সাধারণ সম্পাদক সাঈদ খান আরজু, উপজেলা উপসহকারী প্রকৌশলী তসলিমা জাহান চৌধুরী, উপজেলা মডেল ফায়ার সার্ভিসের কর্মকর্তা শোয়াইব হোসেন, কেপিজেডের সেকশন ম্যানেজার রুকনুজ্জামান, ইউপি সদস্য বাহাদুর খান, কর্ণফুলী উপজেলা কালেরকণ্ঠ শুভ সংঘের সভাপতি ও ব্যাংকার শারমিন মনিসহ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দৈনিক সাঙ্গু পাঠকের হৃদয় জয় করেছে। ইতিমধ্যে পত্রিকাটি চট্টগ্রামের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। পত্রিকার অগ্রযাত্রার ধারা অব্যাহত রাখতে প্রতিনিধিকে আরও দায়িত্বশীল হতে হবে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক আজাদী পত্রিকার পটিয়া ও কর্ণফুলী প্রতিনিধি শফিউল আজম, পূর্বদেশ পত্রিকার আনোয়ারা প্রতিনিধি খালেদ মুনসুর, আজকের পত্রিকার কর্ণফুলী প্রতিনিধি ইমরান হোসেন, সমকাল প্রতিনিধি আকরাম হোসেন রানা, বিজয় টিভির মো. সোহেল, সারা আনোয়ারার সিনিয়র রিপোর্টার মহিউদ্দিন মনজুর, জনবাণী পত্রিকার মো. বেলায়েত হোসেন, সাংবাদিক ছগীর মাহমুদ, আকাশ শীল, মো. জুনায়েদ, দৈনিক সাঙ্গু পত্রিকার পটিয়া প্রতিনিধি গিয়াস উদ্দিন, ফটিকছড়ি প্রতিনিধি সালাউদ্দিন জিকু, হাটহাজারী প্রতিনিধি মাহমুদ আল আজাদ, ছাত্রলীগ নেতা জাহেদুল আলম সুমন, রাসেলসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সহকর্মীগণ। আলোচনা পর্ব শেষে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রতিবন্ধীদের অধিকার ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি তাদের জন্য...

চলতি মৌসুমেই চট্টগ্রামকে ৭০-৮০ ভাগ জলাবদ্ধতামুক্ত করতে কাজ চলছে

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চলতি...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে মহানগর জাপার আহবায়ক আবু তাহেরের শোক প্রকাশ

বর্ষীয়ান রাজনীতিবিদ-বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে গভীর শোক...

আমাদের সন্তানরা নির্মল আনন্দে বেড়ে উঠছে না: ডিসি জাহিদ

“আমরা সবাই এখন নিজের সন্তানকে ‘গোল্ডেন এ প্লাস’ পাওয়ানোর...

হাটহাজারীতে দ্রুতই ফ্যামেলি কার্ডের কার্যক্রম শুরু: চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, হাটহাজারী...

চট্টগ্রামে সাদিয়াস কিচেন ও কুটুম্ববাড়িকে জরিমানা

চট্টগ্রাম নগরীর অলংকার মোড় এলাকায় নানা অপরাধে কুটুম্ববাড়ি রেস্তোরাঁ...

আরও পড়ুন

আমাদের সন্তানরা নির্মল আনন্দে বেড়ে উঠছে না: ডিসি জাহিদ

“আমরা সবাই এখন নিজের সন্তানকে ‘গোল্ডেন এ প্লাস’ পাওয়ানোর দৌড়ে ব্যস্ত। কিন্তু আমরা কি ভাবছি—আমার সন্তানটি প্রকৃত মানুষ হয়ে উঠছে কি না? আমাদের সন্তানরা...

হাটহাজারীতে দ্রুতই ফ্যামেলি কার্ডের কার্যক্রম শুরু: চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, হাটহাজারী উপজেলায় দ্রতই ফ্যামেলি কার্ডের কার্যক্রম শুরু হবে। এছাড়া উদ্বোধনের সময় শুরু না হলেও অল্প কিছুদিনের...

চট্টগ্রামে সাদিয়াস কিচেন ও কুটুম্ববাড়িকে জরিমানা

চট্টগ্রাম নগরীর অলংকার মোড় এলাকায় নানা অপরাধে কুটুম্ববাড়ি রেস্তোরাঁ ও সাদিয়াস কিচেনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।আজ বুধবার (১৩ মে) এ অভিযান পরিচালনা...

চট্টগ্রামের ফ্লাইওভারে ঝুলছিল যুবকের লাশ

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানাধীন সাগরিকা ফ্লাইওভার থেকে আবু কাউসার (২৭) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (১১ মে) দিবাগত রাত ৩টার দিকে...