রবিবার, ২৩ আগস্ট ২০২৬

বান্দরবানে শীতে জনজীবনে নেমেছে স্থবিরতা  

শীতজনিত রোগে বেশি আক্রান্ত হচ্ছে নবজাতক শিশুরা

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন,গুরি গুরি বৃষ্টি অব্যাহত আছে পার্বত্য জেলা বান্দরবানে।তীব্র শীতের কারনে জনজীবনে নেমে এসেছি কিছুটা স্থবিরতা।

বান্দরবান জেলা আবহাওয়া অফিসের দেয়া তথ্য মতে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস, গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ২০.৬ ডিগ্রি সেলসিয়াস।জেলায় গত ২৪ ঘন্টায় ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এছাড়াও শৈত্যপ্রবাহের কারনে আগামী কয়েকদিন আকাশ মেঘলা ও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দিনের তাপমাত্রা আরো কমতে পারে বলে জানিয়েছেন বান্দরবান জেলা আবহাওয়া অফিস এর ভারপ্রাপ্ত কর্মকর্তা সনাতন কুমার মন্ডল।

এছাড়া তীব্র শীতের কারনে বান্দরবান জেলার ৪৩৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মঙ্গলবার (২৩ জানুয়ারি) হতে শ্রেনী কক্ষে পাঠদান শুরু হয় সকাল ৯ টার পরিবর্তে সকাল ১০ টায় বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, মোঃ আবদুল মান্নান।

শীতের কারনে শ্রেণিকক্ষে ছাত্রছাত্রীদের উপস্থিতি কম,অভিভাবকরা বাচ্চাদের অসুবিধার কথা ভেবে স্কুলে পাঠাচ্ছেন না বলে জানালেন শ্রেনি শিক্ষক।

জেলায় তীব্র শীতের কারণে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।জেলা সিভিল সার্জন কার্যালয়ের দেয়া তথ্য মতে জেলা সদর হাসপাতাল সহ ৭ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শ্বাসতন্ত্রের সংক্রমণে রুগির সংখ্যা ৫২৬ জন এবং ডায়েরিয়ায় আক্রান্তের সংখ্যা ১০৫৫ জন।

গত ২৪ ঘন্টায় শ্বাসতন্ত্রের রোগে আক্রান্তের সংখ্যা ১৬ জন এবং ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৫ জন রুগী।

শীতজনিত রোগে আক্রান্ত হয়ে বান্দরবান সদর হাসপাতালের ২০ জন শিশু ভর্তি আছে,বিশেষ করে নবজাতক শিশুরা নিয়মনিয়া, শ্বাসতন্ত্র এবং ডায়েরিয়া রোগে আক্রান্ত হচ্ছে বেশি।এ জন্য অভিভাবকদের সচেতনতার প্রতি জোর দিয়েছেন বান্দরবান সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (শিশু স্বাস্থ্য) ডাঃ এইচ এস রাশেদুল আলম রাসেল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত...

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয়...

আরও পড়ুন

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জন অস্বচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ২০০ ফুট পাইপ ও ৯টি শ্যালো মেশিন বিনষ্ট করেছে মোবাইল কোর্ট। এ সময় উত্তোলিত...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া বলেছেন, দেশের ৯...

মিরসরাইয়ে আগুনে তিন ফার্নিচারের দোকান পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকা

চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নে জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে এ...