মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় যমজ দুই শিশুসন্তানকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে।
রবিবার (২১ জানুয়ারি) ভোর ৪টার দিকে উপজেলার বরমচাল ইউনিয়নের উত্তরভাগ এলাকায় এ ঘটনা ঘটে।
চার বছরের রাদিয়ান আহমদ ও রাইয়ান আহমদ উত্তরভাগ গ্রামের দুবাই প্রবাসী বাচ্চু মিয়ার ছেলে । তবে তাদের মা রিমা বেগম মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে।
বাচ্চু মিয়ার বড়ভাই বাদশা মিয়া জানান, ‘ভোর সাড়ে ৫টার দিকে বাচ্চু তার স্ত্রী রিমা ও সন্তানদের ঘরে দেখতে না পেয়ে সে ঘুম থেকে উঠে। পরে ঘরের দরজা খোলা দেখতে পেয়ে বাচ্চু বাহিরে গিয়ে বাড়ির পুকুর ঘাটে তার শিশুসন্তানদের লাশ দেখে চিৎকার করলে পরিবারের সকল লোকজন বাহিরে বের হন। দ্রুত তাদের উদ্ধার করে সকাল ৬টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুদের মৃত ঘোষণা করেন।’
এ ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসি মোহাম্মদ আলী মাহমুদ, পরিদর্শক (তদন্ত) কশৈন্যু ও পুলিশের অন্যান্য সদস্য।
মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ওসি মোহাম্মদ আলী মাহমুদ।
তিনি বলেন, ‘এ ব্যাপারে দুই যমজ সন্তানের মাকে আটক করা হয়েছে।প্রাথমিকভাবে মা শিকার করেছে তিনি হত্যা করেছেন। তবে কেনো হত্যা করেছেন তা জানা যায়নি।
ওসি’কে প্রশ্ন করা হয়,মা নাকি মানসিক রোগী? উত্তরে বলেন, এটা তারা বলছে, আমাদের কাছে মনে হয়নি।’
