শনিবার, ২২ আগস্ট ২০২৬

সকল কর্মে স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকবে

সাতকানিয়ায় আইন—শৃঙ্খলা কমিটির সভায় এমপি মোতালেব

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া

চট্টগ্রাম ১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এম এ মোতালেব সিআইপি বলেছেন, আমার সংসদীয় এলাকায় এক সময় এমপি’র সরকারি বরাদ্দ কত ছিল, তা সাধারণের জানার সুযোগ ছিল না। আমার সকল কর্মে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনায়নের লক্ষে আগামীতে এমপি’র জন্য সরকারি বরাদ্দ কত তা ওপেন করে দেওয়া হবে।

তিনি  মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকালে এমপি নির্বাচিত হওয়ার পর প্রধান উপদেষ্টা হিসেবে প্রথম বার সাতকানিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ মিলনায়তনে আয়োজিত মাসিক আইন শৃঙ্খলা ও সাধারণ সভায় এসব কথা বলেন।

নিজের হাতে সময় কম উল্লেখ করে এমপি মোতালেব বলেন, একশ দিনের কর্মসূচি ঘোষণা করেছি। অতীতের সকল কাজ অগোছালো ছিল। আমি নিয়ম মানি। কাদা ছোড়াছুড়ি করি না। সমালোচনা ও প্রতিশোধ পরায়ণতার দরকার নাই। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা কাজে লাগিয়ে আমার নির্বাচনি ইশতেহারে জনগণের নিকট দেওয়া ওয়াদা পূরণ করে সাতকানিয়া—লোহাগাড়াকে স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন, কাজের স্বাধীনতা দিলে মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং ও ছিনতাই সাতকানিয়া থেকে নির্মুল করা হবে। অতীতে আমার এসব কাজের অভিজ্ঞতা রয়েছে। মনে রাখবেন, সাধারণ মানুষের জন্য সাতকানিয়া থানা ভীতির নয়, সেবা দেওয়ার জায়গা।

সাধারণ সভায় উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনজুমান আরা ও আইন—শৃঙ্খলা কমিটির সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস সভাপতিত্ব করেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সাতকানিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালাহউদ্দিন হাসান চৌধুরী, সাতকানিয়া পুলিশ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.আরাফাত সিদ্দিকী, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা একেএম আবদুল্লাহ আল মামুন, উপজেলা প্রকৌশলী পারভেজ সারোয়ার হোসেন, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ উপজেলা সভাপতি এড. প্রদীপ কুমার চৌধুরী, চেয়ারম্যানদের মধ্যে মো. আবু ছালেহ, মো. সেলিম, মোজাম্মেল হক, মোর্শেদুল আলম চৌধুরী, আ.ফ.ম মাহাবুবুল হক সিকদার, তাপস কান্তি দত্ত, ওচমান আলী, রমজান আলী, নাছির উদ্দিন টিপু, মো. জসিম উদ্দিন। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে উপজেলা প্রশাসন, পৌরসভা, চেয়ারম্যান ও সর্বস্থরের জনসাধারণের সাথে একমত বিনিময় সভায় মিলিত হন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে আগুনে তিন ফার্নিচারের দোকান পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকা

চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। শুক্রবার...

চকরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক কন্যা নিহত

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায়...

পতেঙ্গায় পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের ধাক্কায় এইচএসসি শিক্ষার্থী নিহত

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের...

ডবলমুরিংয়ে সাবেক ব্যাংকারের মাথায় গুলি, চমেকে মৃত্যু

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন হাজীপাড়া এলাকায় নিজের মাথায় পিস্তল...

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের শ্রদ্ধা

রাজধানীর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা...

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্টে বৃষ্টি, নদীর পানি বিপদসীমার ওপরে

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণের মতো আকস্মিক ভারী...

আরও পড়ুন

মিরসরাইয়ে আগুনে তিন ফার্নিচারের দোকান পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকা

চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নে জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে এ...

চকরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক কন্যা নিহত

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তানহা নামে এক শিক্ষক কন্যার মৃত্যু হয়েছে।শনিবার (২২ আগস্ট) চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা ৫...

পতেঙ্গায় পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের ধাক্কায় এইচএসসি শিক্ষার্থী নিহত

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের সঙ্গে ধাক্কা লেগে নাফিসা নাওয়াল (১৮) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।শনিবার (২২ আগস্ট) সকালে নেভি...

ডবলমুরিংয়ে সাবেক ব্যাংকারের মাথায় গুলি, চমেকে মৃত্যু

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন হাজীপাড়া এলাকায় নিজের মাথায় পিস্তল দিয়ে গুলি করে গুরুতর আহত হওয়া শাহিদ হোসেন (৪৫) নামে এক সাবেক ব্যাংক কর্মকর্তা চমেক...