শনিবার, ২২ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই জেলেদের জাল ও নৌকা

সাফায়েত মেহেদী,মিরসরাই

মিরসরাইয়ে দুর্বৃত্তদের দেওয়া আগুনে  মাছ ধরার একটি ইঞ্জিনচালিত নৌকা ও সাতটি জাল পুড়ে গেছে

শনিবার ( ১৩জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার সাহেরখালী ইউনিয়নের ডোমখালী সুইস গেইট বেডিবাঁধ এলাকায় এ ঘটনা ঘটেছে।

ক্ষতিগ্রস্থ জেলেরা হলেন ডোমখালী জলদাশ পাড়ার বাদল জলদাশ, রবি জলদাশ জাল ওঅর্জুন জলদাশ।

রবিবার ( ১৪ জানুয়ারি) দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্থদের।

ক্ষতিগ্রস্থ বাদল চন্দ্র জলদাশ বলেন, আমি ২২ বছর ধরে সাগরে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছি। প্রতিদিনের মত শনিবার রাতেও ডোমখালী বেডিবাঁধ সুইস গেইট এলাকায় আমার একটি নৌকা একটি জাল এবং আরো দুজনের ৭টি জাল রেখে এসেছি। সকালে খবর পাই রাতে কে বা কারা নৌকা ও ৭টি জাল পুড়িয়ে দিয়েছে। আমাদের চলার একমাত্র অবলম্বন শেষ হয়ে গেছে। এ বিষয়ে স্থানীয় মেম্বার ও চেয়ারম্যানকে জানিয়েছি।

তিনি আরো বলেন, গত ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে আমি নৌকার প্রার্থীর ডোমখালী জেলেপাড়ার সমন্বয়ক হিসেবে কাজ করেছি। হয়তো এ কারণে শত্রুতাবশত আমার নৌকা ও জাল পুড়ে দিতে পারে।

এ বিষয়ে সাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী বলেন, বাদল জলদাশ গত ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে জলদাশ বাড়ির নৌকার প্রধান সমন্বয়ক ছিলেন। সে জেরে শনিবার রাতে বাদলের একটি মাছ ধরার একটি নৌকা, একটি জাল ও রবি, অর্জুন জলদাশের ৬টি জাল পুড়ে দিয়েছে। আমি খবর পেয়ে বিষয়টি আমাদের নবনির্বাচিত এমপিকে অবহিত করেছি।

এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুর্বৃত্তরা একটি নৌকা ও সাতটি জাল পুড়ে দিয়েছে। তবে এটি রাজনৈতিক কারণ বলে আমার মনে হচ্ছেনা। স্থানীয়ভাবে পূর্বশত্রুতার জেরে এমন ঘটনা ঘটতে পারে। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, কারা এ কাজ করতে পারে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চকরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক কন্যা নিহত

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায়...

পতেঙ্গায় পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের ধাক্কায় এইচএসসি শিক্ষার্থী নিহত

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের...

ডবলমুরিংয়ে সাবেক ব্যাংকারের মাথায় গুলি, চমেকে মৃত্যু

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন হাজীপাড়া এলাকায় নিজের মাথায় পিস্তল...

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের শ্রদ্ধা

রাজধানীর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা...

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্টে বৃষ্টি, নদীর পানি বিপদসীমার ওপরে

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণের মতো আকস্মিক ভারী...

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মন্ত্রী সাচিং প্রু জেরীর কর্মসূচি শুরু

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী...

আরও পড়ুন

চকরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক কন্যা নিহত

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তানহা নামে এক শিক্ষক কন্যার মৃত্যু হয়েছে।শনিবার (২২ আগস্ট) চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা ৫...

পতেঙ্গায় পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের ধাক্কায় এইচএসসি শিক্ষার্থী নিহত

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের সঙ্গে ধাক্কা লেগে নাফিসা নাওয়াল (১৮) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।শনিবার (২২ আগস্ট) সকালে নেভি...

ডবলমুরিংয়ে সাবেক ব্যাংকারের মাথায় গুলি, চমেকে মৃত্যু

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন হাজীপাড়া এলাকায় নিজের মাথায় পিস্তল দিয়ে গুলি করে গুরুতর আহত হওয়া শাহিদ হোসেন (৪৫) নামে এক সাবেক ব্যাংক কর্মকর্তা চমেক...

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্টে বৃষ্টি, নদীর পানি বিপদসীমার ওপরে

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণের মতো আকস্মিক ভারী বৃষ্টিতে নিচু এলাকা প্লাবিত হয়েছে। শুক্রবার মধ্যরাত থেকে কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে মাইনী নদীর পানি...