সোমবার, ১০ আগস্ট ২০২৬

তৌহিদুল আনোয়ার হাইস্কুলের পৌষমেলা ১৫-১৮ জানুয়ারি

চার দিনব্যাপী মেলায় থাকছে সাইকেল র‌্যালি, বলি খেলা, পিঠা উৎসব ও কবি গানের লড়াই

চট্টগ্রাম নিউজ ডেস্ক

চট্টগ্রামের ফটিকছড়িতে চারদিনের পৌষ মেলা শুরু হতে যাচ্ছে আর দুদিন পরে। থাকছে ঐতিহ্যবাহী বলিখেলাসহ সাইকেল শোভাযাত্রা, পিঠা উৎসব, কবিগানের লড়াইসহ নানা আয়োজন।

শনিবার (১৩ জানুয়ারি) সকাল ১১ টায় চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ তথ্য দেন তৌহিদুল আনোয়ার হাইস্কুল পরিচালনা কমিটি ও পৌষমেলা-১৪৩০ আয়োজক কমিটির সভাপতি এবং আহমেদ শামসুল আনোয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সুজাউদ্দীন জাফর।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি সুজাউদ্দিন জাফর বলেন, সাংস্কৃতিক কর্মকান্ড না থাকলে শিক্ষার্থীরা যেমন সুশিক্ষায় শিক্ষিত হয় না, তেমন দেশ জাতি ও সুনাগরিকতা সম্পর্কেও সঠিক ধারণা গড়ে উঠে না। তাতে দেশে শিক্ষার হার বাড়লেও প্রগতি নিশ্চিত হয় না। তাই স্কুলের বৃহত্তম সহ-শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে আমরা পৌষ মেলা আয়োজন করি। পৌষ মেলায় কবির লড়াই, বলি খেলার আয়োজন থাকছে। এবারের পৌষ মেলার মূর প্রতিপাদ্য – অবহেলিত দারিদ্রপিড়ীত জনগণের মাঝে শিক্ষা গ্রহণে আগ্রহ সৃষ্টি করা, ছাত্র-যুব তথা গ্রামবাসীর সামনে বাঙালির হাজার বছরের চিরায়ত গ্রামীন সংস্কৃতি, কৃষ্টি ও ঐতিহ্য উপস্থাপন করা। পাশাপাশি সাম্প্রদায়িকতা, বাল্যবিবাহ, মাদক আসক্তি, মোবাইল আসক্তি, যৌতুকপ্রথা, নারী নির্যাতনসহ নানাবিধ সামাজিক ব্যধির বিরুদ্ধে সমাজে সচেতনতা গড়ে তোলা।

স্কুল প্রতিষ্ঠার কারণ জানিয়ে সুজাউদ্দিন জাফর বলেন, এই এলাকার জনগণ মানসম্মত আধুনিক শিক্ষা ও উন্নত চিকিৎসা সেবা থেকে বরাবরই বঞ্চিত। আশেপাশের অন্য স্কুল দূরবর্তী হওয়ায় অনেক কষ্ট করে এলাকার শিশুদের স্কুলে যেতে হত। ফলে অভিভাবকরা মেয়েদের বাল্য বিবাহ ও ছেলেদের কিশোর বয়সে বিদেশে পাঠিয়ে দিতে আগ্রহী থাকত। তাই ফাউন্ডেশন স্কুল প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়।

চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা আয়োজক কমিটির সভাপতি জহর লাল হাজারী বলেন, ঐতিহাসিক বলি খেলার প্রচার ও প্রসারে তৌহিদুল আনোয়ার স্কুল এগিয়ে এসেছে। সারাদেশের বলিরা এতে অংশ নিবেন। কবির লড়াইতে ঢাকাসহ বিভিন্ন স্থানের লোক কবিরা অংশ নিবেন।

সাবেক কাউন্সিলর জামাল হোসেন বলেন, সুস্থ সংস্কৃতির বিকাশের জন্য তৌহিদুল আনোয়ার স্কুলের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। কেউ লেখাপড়া ও অর্থ বিত্তবান হলে আর এলাকায় ফেরেন না। কিন্তু উনারা নিজ এলাকার পিছিয়ে পড়া মানুষের জন্য নানা উদ্যােগ নিয়েছেন। এতে সেখানকার পিছিয়ে পড়া জনগোষ্ঠী শিক্ষার ভালো সুযোগ পাচ্ছে।

আহমেদ শামসুল আনোয়ার ফাউন্ডেশন পরিচালিত ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়নের বারমাসিয়া গ্রামে তৌহিদুল আনেয়ার উচ্চ বিদ্যালয় যাত্রা শুরু করে ২০২০ সাল থেকে। এ পর্যন্ত সকল ছাত্রছাত্রী বিনা বেতনে লেখাপড়া করছে।

গ্রামীণ পরিবেশে পূর্ণাঙ্গ শিক্ষা প্রদানের জন্য প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ে পাটিয়ালছড়ি, হারুয়ালছড়ি৷ আজিমপুর, সুনাদরপুর ও সুয়াবিল এলাকার অবহেলিত ও দারিদ্রপিড়ীত জনগোষ্ঠীর সন্তানরা পড়ার সুযোগ পাচ্ছে।

২০২৩ সালের ১২-১৪ জানুয়ারি তৌহিদুল আনেয়ার হাইস্কুলে প্রথম পৌষ মেলা অনুষ্ঠিত হয়। মেলার প্রধান আকর্ষণ ছিল ঐতিহ্যবাহী বলীখেলা। এবারও সারাদেশ থেকে আসা ৪০ জন বলি খেলায় অংশ নিবেন।

এবারের পৌষ মেলা শুরু হবে ১৫ জানুয়ারি সকাল ১০টায়। ১৬ জানুয়ারি সকাল ১১টায় শিক্ষার্থীদের বাইসাইকের র্যালি ও প্রচারণা, ১৭ জানুয়ারি সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত চলবে ফ্রি মেডিক্যাল ক্যাম্প এবং ১৮ জানুয়ারি বেলা ১টায় শুরু হবে বলি খেলা।

সংবাদ সম্মেলনে অংশ নেন স্কুলের প্রধান শিক্ষক কাউছার বেগম, গবেষক শরীফ শমশির, কবি ইউসুফ মোহাম্মদ, জ্যেষ্ঠ সাংবাদিক মনজুর কাদের মনজুর, আবদুল জব্বারের বলি খেলার সভাপতি জহর লাল হাজারি, জব্বারের বলি খেলার রেফারি ও সাবেক কাউন্সিলর আবদুল মালেক, আবদুল জব্বারের দুই নাতি আকতার আনোয়ার চঞ্চল ও শওকত আনোয়ার বাদল, সাবেক কাউন্সিলর জামাল হোসেন প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার...

আরও পড়ুন

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও অর্থবহ করে তোলার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম সোসাইটি অব ইন্টারভেনশনাল কার্ডিওলজি (Chattogram Society...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে প্রতিযোগিতায় বাংলাদেশ দলের হয়ে বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের সদস্যরা স্বর্ন, রৌপ্য ও তাম্র পদক....

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ শেভরন প্রাইভেট লিমিটেডে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি ডা. কিউ এম অহিদুল আলম এবং...

নিজেদের খরচে সাইক্লিং প্রতিযোগিতায় খেলতে ঢাকা গেল চট্টগ্রামের সাইক্লিস্টরা

প্রাইম মিনিস্টার কাপ স্কুল টুর্নামেন্ট উদ্বোধন করতে প্রধানমন্ত্রী আসবেন চট্টগ্রামে আসবেন। সে জন্য চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে চলছে বিশাল কর্মযজ্ঞ। পুরো স্টেডিয়াম করা হচ্ছে চকচকে...