শনিবার, ২২ আগস্ট ২০২৬

প্রধানমন্ত্রীর কথা রেখেছে বান্দরবানবাসী

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য জেলা বান্দরবানের মানুষ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কথা রেখেছেন বলে মন্তব্য করেছেন বান্দরবানে বিগত ৬ টি জাতীয় সংসদ নির্বাচনের পর ৭ম বারের মতো আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান ৩০০ নং আসন হতে নির্বাচিত প্রার্থী বীর বাহাদুর উশৈসিং এমপি। 

নির্বাচন পরবর্তী জেলার বিভিন্ন উপজেলা হতে আগত হাজারো নেতাকর্মী ও সামাজিক সংগঠনের ফুলেল শুভেচ্ছা গ্রহণকালে তিনি এ কথা বলেন।

গত ৭ই জানুয়ারির অংশগ্রহণমূলক নির্বাচনে জেলায় মোট ভোটারের ৬৪.৯ % ভোট কাস্ট হয়েছে বলে জানা যায় নির্বাচন কমিশনের সুত্রে।

এদিকে নির্বাচনের পরের দিন হতে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন পাহাড়ের জনপ্রিয় নেতা বীর বাহাদুর উশৈসিং।

সকাল থেকেই জেলার রাজার মাঠ এলাকায় মন্ত্রীর অস্থায়ী কার্যালয়ে জেলার ৭ উপজেলা ৩৪ ইউনিয়ন ও ২ টি পৌরসভার দুরদুরান্ত থেকে হাজারো নেতাকর্মীরা আসেন নির্বাচন পরবর্তী বিজয়ের শুভেচ্ছা জানাতে।এছাড়াও জেলার বিভিন্ন সামাজিক সংগঠন, ব্যবসায়িক প্রতিনিধি, সাংবাদিক সংগঠন সহ সকলেই শুভেচ্ছা জানান ৩০০ নং আসনের সাংসদ বীর বাহাদুর উশৈসিং কে।

এদিকে নির্বাচন পরবর্তী জেলার সকল স্থরের সাধারণ মানুষের একটাই দাবি আবারো যেনো প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্যবাসীর উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে পাহাড়ের উন্নয়নের রুপকার বীর বাহাদুর উশৈসিং কে পূর্ণমন্ত্রীত্ব প্রদান করেন।জেলার অসমাপ্ত উন্নন কাজ,এবং পরিকল্পিত স্মার্ট পার্বত্য জেলা গড়ায় আবারো যেনো বীর বাহাদুরকে দায়িত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটাই চাওয়া সর্বস্তরের পাহাড়ি, বাঙ্গালী সহ ১২ টি জাতিগোষ্ঠী জনসাধারণের।

উল্লেখ্য বান্দরবান ৩০০ নং আসনে বীর বাহাদুর উশৈসিং ১৯৯১, ১৯৯৬,২০০১,২০০৮ , ২০১৪,২০১৮ ও সর্বশেষ ২০২৪ সালের ৭ জানুয়ারি সপ্তম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়।

তিনি আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভার সদস্য হিসেবে ২০১৪ সালের ১২ জানুয়ারি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং ২০১৯ সালের ৫ জানুয়ারি থেকে একই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করে আসছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের শ্রদ্ধা

রাজধানীর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা...

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্টে বৃষ্টি, নদীর পানি বিপদসীমার ওপরে

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণের মতো আকস্মিক ভারী...

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মন্ত্রী সাচিং প্রু জেরীর কর্মসূচি শুরু

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী...

আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে খাদে মাতামুহুরী পরিবহনের বাস

বান্দরবানের আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের...

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মুনসুর আলম (৫২) নামে এক...

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

আরও পড়ুন

আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে খাদে মাতামুহুরী পরিবহনের বাস

বান্দরবানের আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেছে মাতামুহুরী পরিবহনের একটি বাস।শনিবার (২২ আগস্ট) উপজেলার ২ নম্বর চৈক্ষ্যং ইউনিয়নের...

বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে লামায় ২০ নারীকে সেলাই মেশিন ও ফলদ চারা বিতরণ

বান্দরবানের লামায় বসুন্ধরা শুভ সংঘের আয়োজনে এবং বসুন্ধরা গ্রুপের সহায়তায় ২০ জন প্রশিক্ষণপ্রাপ্ত নারীর মাঝে সেলাই মেশিন ও ফলদ চারা বিতরণ করা হয়েছে।শুক্রবার (২১...

সরইয়ে শতাধিক পয়েন্ট থেকে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে এলাকাবাসী

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের বিভিন্ন এলাকায় শতাধিক পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলন ও পাচারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, একটি সংঘবদ্ধ সিন্ডিকেট দীর্ঘদিন ধরে প্রশাসনের...

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)।বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৩টার দিকে...