বুধবার, ১২ আগস্ট ২০২৬

ভোটার কেন কেন্দ্র থেকে ফিরে যায়, জানালেন সিইসি

চট্টগ্রাম নিউজ ডটকম

ভোট না দিয়ে ভোটার কেন কেন্দ্র থেকে ফিরে যায়, এ নিয়ে ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

আর তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে ভোটারদের আস্থা ও বিশ্বাসের পরিবেশ সৃষ্টি করতে নির্বাহী ম্যাজিষ্ট্রেটদের নির্দেশ দিয়েছেন তিনি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছয়দিন আগে রোববার ভোটে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ বিষয়ক কর্মশালায় এসব কথা বলেন তিনি।

সিইসি হাবিবুল আউয়াল বলেন, ভোটের দিন, বিশেষত কিছু অসদুপায় অবলম্বনের চেষ্টা হয়ে থাকে। যেমন- ব্যালট কেড়ে নিয়ে সিল দিয়ে ব্যালট বাক্সে পুরে দেয়া, কেন্দ্র দখল হয়ে যাওয়া।

‘কেন্দ্রের ভেতর পেশিশক্তির উদ্ভব বা আবির্ভাব, তারাও নির্বাচন বা পোলিংয়ের পরিবেশকে নষ্ট করে ফেলে।’

তিনি বলেন, ‘ভোটার যদি জানে, কেন্দ্র দখল হয়ে গেছে এবং কেন্দ্রের ভেতর অরাজকতা বিরাজ করছে এবং সেখানে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারছেন না, তাহলে তারা পথ থেকে ফিরে যাবেন। তারা আর ভোট কেন্দ্রমুখী হবেন না।

তারা যদি সত্যিকার অর্থে নিরপেক্ষ ভোটার হন, তারা ভোটটাকে প্রত্যাখ্যান করে চলে যাবেন।’

হাবিবুল আউয়াল বলেন, কাজেই আপনাদের দায়িত্ব হচ্ছে, আপনাদের বিচরণের মাধ্যমে, তাৎক্ষণিক পদক্ষেপের মাধ্যমে জনগণের মধ্যে সেই আস্থা, বিশ্বাসটা গড়ে তোলা যে, নির্বাচনের পরিবেশ আছে। এবং আপনারা (ভোটাররা) ভোট কেন্দ্রের ভেতর প্রবেশ করে নির্ভয়ে, স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করবেন।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত মো. শাহজাহান (৪৯) নামে এক ব্যক্তি মারা গেছেন।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বড় পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...