চট্টগ্রাম-৮ আসনে কেতলী প্রতিকের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান আবদুচ ছালামের সমর্থনে আয়োজিত মতবিনিময় সভা নগরীর ষোলশহর হাছান সরকারী প্রাথমিক বিদ্যালয় অনুষ্ঠিত হয়।
সভায় আবদুচ ছালাম বলেন, চট্টলবীর মহিউদ্দিন চৌধুরী আমাকে সরাসরি রাজনীতি করার সুযোগ করে দিয়ে জনগণের কল্যানে কিছু করার সুপ্ত আকাঙ্খাকে উসকে দিয়েছিলেন।
বাংলার গণমানুষের ভাগ্য পরিবর্তনের নেত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাকে প্রথমে এ এলাকার উন্নয়নের দায়িত্ব দিতে সংসদ সদস্য পদপ্রার্থী মনোনীত করেছিলেন।
জোটবদ্ধ নির্বাচনের স্বার্থে তিনি আমাকে মনোনয়ন প্রত্যাহারের নির্দেশ দিলে আমি নির্বাচন থেকে সরে দাঁড়াই। তারপর তিনি আমাকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এর দায়িত্ব দেন। মানুষের ধারণা ছিল, শহরের মানুষের ঘরবাড়ির নকশা অনুমোদন ছাড়া সিডিএর আর তেমন কোন কাজ নেই।
কিন্তু, আমি দায়িত্ব নিয়ে দেখতে পাই চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের ব্যাপক কর্মপরিধি রয়েছে। এ সুযোগকে কাজে লাগাতে হবে। প্রথমে সংকীর্ণ রাস্তাঘাট সম্প্রসারণে কাজ শুরু করি।
এরপর একের পর এক গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে গিয়েছি আমার নেত্রী অনুমোদন দিয়েছেন। তিনি আমার ভেতর বড় বড় উন্নয়ন প্রকল্প প্রনয়ন ও বাস্তবায়নে নেশা ধরিয়ে দিয়েছেন। আমার এ নেশা আর জীবনেও ছাড়তে পারবনা।
তাই, সিডিএর দায়িত্বে না থেকেও আমি এলাকার উন্নয়নে বিভিন্ন সংস্থা ও দপ্তরে গিয়েছি, তদবির করেছি।
আজ আমি সুনির্দিষ্ট করে আমার চান্দগাঁও, পাঁচলাইশ, বোয়ালখালীর উন্নয়নের দায়িত্ব নিতে কেটলী মার্কায় আপনাদের মূল্যবান ভোট চাইতে এসেছি। আপনাদের সুচিন্তিত রায় আমাকে উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রাখতে সুযোগ দিবে।
এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শামসুল আলম, সাধারণ সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল আলম আওয়ামীলীগ, অংগ সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ প্রমুখ
