বুধবার, ১২ আগস্ট ২০২৬

ভোট দিতে না গেলে ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাবে: মাশরাফী

চট্টগ্রাম নিউজ ডটকম

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আসন্ন এই নির্বাচনকে সামনে রেখে ছুটির দিনেও থেমে নেই নড়াইল-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মাশরাফী বিন মোর্ত্তজার গণসংযোগ ও পথসভা।

শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে নড়াইল সদর উপজেলার হবখালি ইউনিয়নের শিঙ্গিয়া বাজার, বাগডাঙ্গা ও হবখালির বিভিন্ন এলাকায় গনসংযোগ ও পথসভা করেছেন মাশরাফী বিন মোর্ত্তজা।

এ সময় তাকে দেখতে হাজার হাজার নারী-পুরুষ হাজির হন। তাকে ফুল দিয়ে বরণ করে নেন এলাকাবাসী।

পথসভায় মাশরাফী বলেন, আগামী ৭ জানুয়ারি শুধু আপনাদের ভবিষ্যৎ নির্ভর করছে না। ঘরে ঘরে যে ছোট ছোট বাচ্চা আছে তাদের ভবিষ্যৎ নির্ভর করছে আপনাদের হাতে।

আপনারা যদি আপনাদের পরিবার নিয়ে ভোট দিতে না যান, তাহলে আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাবে।

তিনি আরও বলেন, আপনারা মিষ্টি মিষ্টি কথা ও প্রভোলনে আপনাদের মূল্যবান ভোট যদি এদিক সেদিক দেন, আপনারা কত বড় ধোকা খাবেন সেটা আপনারাও জানেন না।

আগামী ৭ জানুয়ারি আমার দায়িত্ব আপনারা নেবেন, নির্বাচনের পরে আমি আপনাদের দায়িত্ব নেব।

এ সময় সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাড. ওমর ফারুক, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. তারিকুল ইসলাম উজ্জ্বল, সাধারণ সম্পাদক এস এম পলাশ, নড়াইল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্বপ্নীল শিকদার নীল, হবখালি ইউনিয়নের চেয়ারম্যান মো. টিপু সুলতান, নলদী ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখিসহ জেলা-উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত মো. শাহজাহান (৪৯) নামে এক ব্যক্তি মারা গেছেন।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বড় পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...