বুধবার, ১২ আগস্ট ২০২৬

শিক্ষা-শান্তি-উন্নয়নের প্রতীক নৌকা: খাদ্যমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, শেখ হাসিনার নৌকা মার্কা শিক্ষা, শান্তি, উন্নয়নের মার্কা। বাংলাদেশের মানুষ এখন বুঝতে শিখেছে কোন প্রতীকে ভোট দিলে মানুষের ভাগ্য বদলায়। তাই এই নির্বাচনে সর্বোস্তরের মানুষ উন্নয়নের পক্ষে ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনবে।

বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে সাপাহার উপজেলার গোয়ালা ইউনিয়ন আলিদিপুর বিদ্যালয় মাঠে তার নির্বাচনী এলাকা নওগাঁ-১ আসনের প্রচারণায় তিনি এ মন্তব্য করেন।

সাধন চন্দ্র মজুমদার বলেন, ঘরে ঘরে বিদ্যুৎ প্রদান, সুপেয় পানির ব্যবস্থা থেকে শুরু করে রাস্তাঘাট উন্নয়ন করেছে আওয়ামী লীগ সরকার।

এখন গ্রামের সাধারণ মানুষও বোঝে কোন মার্কাতে ভোট দিলে তাদের ভাগ্য বদল হয়। তাই মানুষ আগামী ৭ জানুয়ারি নির্বাচনে উৎসব মুখর পরিবেশে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

তিনি আরও বলেন, নির্বাচনে শেখ হাসিনার একটাই প্রতীক নৌকা। সাধারণ মানুষ যারা উন্নয়নের পক্ষে তারা নৌকাকেই বেছে নেবে।

যারা নৌকা প্রতিকের বিরোধিতা করে নৌকার অপপ্রচার চালাচ্ছেন তারা কখনওই উন্নয়নের পক্ষে না। তারা কখনও মানুষের ভাগ্য বদলাতে পারে নি আর পারবেও না।

সর্বোস্তরের জনগণকে উন্নয়ন ও শান্তির পক্ষের মার্কা নৌকা প্রতিকে ভোট প্রদান করে দেশের উন্নয়ন করার আহ্বান জানান।

নির্বাচনী প্রচারণায় সাপাহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি সামসুল আলম শাহ, সাধারণ সম্পাদক মাসুদ রানা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত মো. শাহজাহান (৪৯) নামে এক ব্যক্তি মারা গেছেন।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বড় পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...