বুধবার, ১২ আগস্ট ২০২৬

প্রধানমন্ত্রী কাল রংপুর যাচ্ছেন

চট্টগ্রাম নিউজ ডটকম

নির্বাচনি প্রচারণায় অংশ নিতে আগামীকাল মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রংপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক মাজেদ আলী বাবুল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রধানমন্ত্রী বেলা ১১টা থেকে ১২টার মধ্যে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করবে। এরপর তিনি সড়ক পথে তারাগঞ্জ উপজেলা ডিগ্রি কলেজ মাঠে রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের নৌকার প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউকের নির্বাচনি পথসভায় বক্তব্য রাখবেন। সেখান থেকে সড়ক পথে পীরগঞ্জের ফতেহপুর শ্বশুরবাড়ি জয় সদনের উদ্দেশ্যে রওয়ানা দিবেন। জয় সদনে পৌঁছে তিনি প্রয়াত স্বামী আন্তর্জাতিক খ্যাতনামা পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করবেন এবং পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করে দুপুরের খাবার খাবেন। বিকেলে পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের নৌকার প্রার্থী ড. শিরীন শারমিন চৌধুরীর নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন। জনসভা শেষে তিনি সড়ক পথে সৈয়দপুর বিমান বন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে রংপুর জেলা আওয়ামী লীগ ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। আশা করছি জনসভা ও পথসভায় বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করা গেলে রাষ্ট্র শক্তিশালী হয়। সাধারণ মানুষকে অভাবের মধ্যে রেখে কিংবা তাদের মুখ বন্ধ করে কোনো...

বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে। আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত।প্রধানমন্ত্রীর সঙ্গে আমেরিকান চেম্বার অব কমার্স...

দ্বিপক্ষীয় সমস্যা সমাধানে সংলাপের ওপর জোর দিলেন ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দুই প্রতিবেশী দেশের মধ্যকার যেকোনো সমস্যা সমাধানে সংলাপ এবং গঠনমূলক আলোচনার গুরুত্বের ওপর জোর দিয়েছেন।তিনি বলেন, ‘আমার পূর্ণ...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।আজ সোমবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।প্রধানমন্ত্রীর...