বুধবার, ১২ আগস্ট ২০২৬

আমি সুযোগ সন্ধানী নেতা নই, গরীবের নেতা হতে চাই: গণসংযোগে ফরিদ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য প্রার্থী মহানগর আওয়ামী লীগ নেতা আলহাজ্জ্ব ফরিদ মাহমুদ বলেছেন, অসৎ মানুষেরা সব সময় সুযোগ সন্ধানী হয়ে থাকে। তারা মুখোশধারী। তাদের কাছে সাধারণ জনগণ ও মেহনতী মানুষের কোনো দাম থাকে না। ভোট আসলে তারা সব চেয়ে মানুষের কাছের মানুষ হয়। এধরনের মানুষ থেকে আপনারা সব সময় দূরে থাকুন।

রোববার (২৪ জানুয়ারি) দুপুরে নগরীর ২৫ নং রামপুরা ওয়ার্ড এলাকায় গণসংযোগ কালে এলাকা বাসীর উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আপনারা এমন মানুষকে ভোট দিবেন যারা সব সময় মানুষের পাশে থেকে সেবক হিসেবে কাজ করবে। গরীব দুঃখী মেহনতি মানুষের কথা শুনবে। যোগ্য মানুষ দেখে ভোট দেওয়া এটাও একটা ঈমানের অংশ। তাই আপনারা যাকে যোগ্য মনে করবেন, তাকেই ভোট দেবেন। নির্বাচন এলে অতিথি পাখির মতো অনেকে অনেক প্রতিশ্রুতি দিতে আসে এবং দিয়ে থাকে। আমি আপনাদের কাছে অতিথিও নয়, অতিথি পাখিও নয়। তাই আমি সুযোগ সন্ধানী নেতা না হয়ে গরীবের বন্ধু হতে, গরীবের এমপি হতে আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে নির্বাচনের মাঠে নেমেছি। তাই আগামী ৭ জানুয়ারি আপনারা ভোট কেন্দ্রে গিয়ে ক্যাটলী মার্কা ভোট দিয়ে জয়যুক্ত করে সেবক হিসেবে আপনাদের পাশে রেখে আমাকে কাজ করার সুযোগ দিন।

প্রচারণা কালে তিনি ২৫ নং রামপুর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গনসংযোগ করেন। এসময় উপস্থিত ছিলেন, আশরাফুল গণি, জাকির হোসেন রিপন, দেলোয়ার হোসেন দেলু, আব্দুল কাদের বাবু, রাশেদ চৌধুরী, কাজী শফিকুল ইসলাম বাবু, শওকত হোসেন, আক্তারুজ্জামান আক্কাস, অংকন মহাজন সহ অন্যান্য নেতাকর্মীরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বড় পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে আদনানুজ্জামান নিহাল (১৯) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।আদনানুজ্জামান নিহাল, পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন বালক উচ্চ...