বুধবার, ১২ আগস্ট ২০২৬

বাংলাদেশের রাজনীতি অনলাইন গেম নয়: সাঈদ খোকন

চট্টগ্রাম নিউজ ডটকম

ঢাকা-৬ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, বাংলাদেশের রাজনীতি অনলাইন গেম নয়। আপনি (তারেক রহমান) লন্ডনে বসে বাটন টিপ দিবেন আর ঢাকা শহর নাচতে শুরু করে দিলো বিষয়টা এমন নয়।

সাহস থাকলে দেশে আসেন, রাজনীতির মাঠে নামেন। ওখানে বসে বলবেন নির্বাচনে ভোট দিবেন না, এখানে আপনার কথামতো সব হবে না। আমরা মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে মানুষের সেবা করি। তাই দেশের মানুষ অবশ্যই নৌকা প্রতীকে ভোট দিবে।’

রবিবার (২৪ ডিসেম্বর) দুপুরে পুরান ঢাকার গেন্ডারিয়ায় গণসংযোগ করার সময় গণমাধ্যমের সাথে মতবিনিময়কালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশ্যে এসব কথা বলেন মোহাম্মদ সাঈদ খোকন।

তিনি বলেন, ‘যারা লন্ডনে বসে অবরোধের ঘোষণা দেয়, আজ তারা নিজেরাই অবরুদ্ধ হয়ে গেছে। দেশের সাধারণ মানুষ ঠিকই রাস্তাঘাটে চলাচল করছে।’

মানুষের জীবনমান উন্নয়নের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে বসবাসের জন্য নৌকা মার্কায় ভোট দেয়াড় আহ্বান জানিয়ে মোহাম্মদ সাঈদ খোকন বলেন, দেশের মানুষ অশান্তি চায় না, জ্বালাও-পোড়াও চায় না। মানুষ এখন কর্মমুখী।

নিজের কাজ করে শান্তিতে থাকতে চায়। যার নিশ্চয়তা বিগত দিনে প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন। তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন-অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে আগামী ৭ জানুয়ারি নৌকা প্রতীকে ভোট চাই।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোহাম্মদ সাঈদ খোকন বলেন, ‘আমি এবং আমার পরিবার বিগত ১০০ বছর ধরে বংশ পরম্পরায় পুরান ঢাকার মানুষের খেদমত করছি। এই এলাকার ভৌত অবকাঠামো এবং সামাজিক-সাংস্কৃতিক যা কিছু উন্নয়ন দেখবেন তার অধিকাংশ আমি এবং আমার পরিবারের মাধ্যমে করা। শত বছরের পরীক্ষিত মানুষ আমরা।’

গণসংযোগকালে নেতাকর্মীদের উদ্দেশ্যে মোহাম্মদ সাঈদ খোকন বলেন, আমার নির্বাচনী আসনের প্রতিটি বাড়িতে প্রিয় নেত্রী শেখ হাসিনা ও আমার সালাম পৌঁছে দিবেন। জনগণের রায় নিয়ে আমি আপনাদের প্রতিনিধিত্ব করবো এবং এই আসন আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনাকে উপহার দিবো।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত মো. শাহজাহান (৪৯) নামে এক ব্যক্তি মারা গেছেন।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বড় পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...