বুধবার, ১২ আগস্ট ২০২৬

পাহাড়ের চাঁদাবাজি বন্ধে নৌকার বিকল্প নেই: কুজেন্দ্র লাল ত্রিপুরা

শংকর চৌধুরী, খাগড়াছড়ি

আওয়ামী লীগ মনোনীত খাগড়াছড়ি ২৯৮ নং আসনে নৌকার প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, যাঁরা পাহাড়ের মানুষের ওপর চাঁদাবাজি জারি রেখেছে, যাঁরা মানুষকে জিম্মি করে রাখছে এবং উন্নয়ন বাধাগ্রস্ত করছে, তাদের এই নির্বাচনের মাধ্যমে প্রতিহত করতে হবে। ভয়কে জয় করে সাহস নিয়ে ভোটকেন্দ্রে এসে প্রধানমন্ত্রীর নেতৃত্বে পাহাড়ে চলমান অগ্রগতি অব্যাহত রাখতে হবে। বিশেষ করে এক সময়ে পিছিয়ে থাকা পার্বত্যঞ্চলের মানুষ আজ উন্নয়নের সুফল পাচ্ছে। শান্তিচুক্তির ফলে পাহাড়ের যে শান্তি, শৃঙ্খলা ও উন্নয়নের শুরু হয়েছিল, তা আজও অব্যহত রয়েছে। শেখ হাসিনার সরকার যতদিন থাকবে ততদিন এদেশের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে যাবে। বলেন চলমান উন্নয়নের ধারা অব্যহত রাখতে নৌকার বিকল্প নেই।

রবিবার (২৪ ডিসেম্বর) বিকেলে মানিকছড়ি উপজেলার ছুদুরখীল ও মহামুনি বাসস্ট্যান্ড এলাকায় নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

মানিকছড়ি উপজেলায় প্রথম নির্বাচনী পথসভা তিনি আরো বলেন, বিএনপি-জামাতের অগ্নি সন্ত্রাসের কর্মকাণ্ড এদেশের মানুষ আর দেখতে চায় না বলে সারাদেশে নৌকার জয়জয়কার। দেশের মানুষ বিএনপি-জামাতকে প্রত্যাখ্যান করেছে।

তাই আগামী ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে খাগড়াছড়িবাসীর সেবা করার সুযোগ দেয়ার আহবান জানান, আবারও নৌকা মার্কায় ভোট চাইলেন কুজেন্দ্র লাল ত্রিপুরা।

পথসভায় অন্যান্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চাইথোঅং মারমা, কল্যাণ মিত্র বড়ুয়া ও ম্রাগ্য মারমা, জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম.এ জব্বার ও এডভোকেট আশুতোষ চাকমা, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান ফারুক, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনা আক্তার প্রমূখ বক্তব্য রাখেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত মো. শাহজাহান (৪৯) নামে এক ব্যক্তি মারা গেছেন।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বড় পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...