বুধবার, ১২ আগস্ট ২০২৬

ফটিকছড়িতে ইউপি কার্যালয়ে প্রার্থীকে বসতে দেয়ায় চেয়ারম্যানকে অর্থদণ্ড

ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়িতে আচরণ বিধি লঙ্গন করে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যানের চেয়ারে সংসদ নির্বাচনের প্রার্থীকে বসতে দেয়ায় সমিতিরহাট ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদকে অর্থদণ্ড দিয়েছে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার।

রোববার (২৪ ডিসেম্বর) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসারও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী।

জানা যায়, গত ২১ ডিসেম্বর সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী এক প্রার্থী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গেলে নিজের চেয়ার ছেড়ে বসতে দেন ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ। পরে চেয়ারম্যান ছবিটি ফেসবুকে পোস্ট দেন। পরে বিষয়টি সহকারী রিটার্নিং অফিসারের নজরে আসলে অভিযুক্ত চেয়ারম্যানকে অর্থদণ্ড প্রদান করে তাৎক্ষনিক আদায় করেন।

এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী বলেন, নির্বাচনী কাজে সরকারি অফিস ব্যবহার করা যাবেনা সমিতিরহাট ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ একজন প্রার্থীকে চেয়ারম্যানের চেয়ারে বসতে দিয়ে আচরণ বিধি লঙ্গন করেছেন। আচরণবিধি লঙ্গন করায় তাঁকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়ে তাৎক্ষণিক আদায় করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত মো. শাহজাহান (৪৯) নামে এক ব্যক্তি মারা গেছেন।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বড় পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...