বুধবার, ১২ আগস্ট ২০২৬

উদ্দেশ্য একটাই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করা: ইসি রাশেদা

চট্টগ্রাম নিউজ ডটকম

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, নির্বাচন কমিশনের মূল উদ্দেশ্য একটাই, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ করা।

মাঠ পর্যায়ে যারা কাজ করেন তারা মূলত কি ধরনের প্রতিকূলতার মধ্যে পড়েন তা আলোচনা করে সমাধান করা।

রোববার (২৪ ডিসেম্বর) সকালে নওগাঁ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে জেলার প্রিজাইডিং অফিসার এবং প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নির্বাচন কমিশনার জানান, সারা বিশ্বের কাছে বাংলাদেশের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে করার একটি বড় চ্যালেঞ্জ হাতে নিয়েছে বর্তমান কমিশন। আর সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে ভোট গ্রহণ প্রার্থী এবং ভোটার সকলেরই সহযোগিতা প্রয়োজন।

নির্বাচন কমিশনের সঙ্গে প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সুষ্ঠু সমন্বয়ের মাধ্যমে অবাধ ও সুন্দর নির্বাচন আয়োজন করা সম্ভব। সেই লক্ষ্যে বর্তমান কমিশন দেশের সব এলাকাতে গিয়ে সভা করছে সংশ্লিষ্টদের উদ্বুদ্ধ করছে।

তিনি আরও বলেন, জুডিশিয়াল বিচারকের নেতৃত্বে ইলেকট্রোরাল কমিটিও নির্বাচন পর্যবেক্ষণ করছে। এ কমিটি অভিযুক্ত প্রার্থীদের কারণ-দর্শানোর নোটিশ করছে, সতর্ক করছে। নির্বাচন কমিশন প্রয়োজনে অভিযুক্ত প্রার্থীদের আর্থিক দণ্ড প্রদান করবে, এমনকি প্রার্থিতাও বাতিল করতে পারে।

রাশেদা সুলতানা বলেন, যদি কেউ ভয় দেখান বা হুমকি-ধমকি দেন, তাহলে তিনি অপরাধী হিসেবে গণ্য হবেন। আইন অনুসারে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে বর্তমান নির্বাচন কমিশন জিরো টলারেন্স (শূন্য সহনশীলতা) নীতি অবলম্বন করছে।

জেলা রিটার্নিং কর্মকর্তা গোলাম মওলার সভাপতিত্বে রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ন কবির, রাজশাহী রেঞ্জ ডিআইজি আনিসুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার), অঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত মো. শাহজাহান (৪৯) নামে এক ব্যক্তি মারা গেছেন।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বড় পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...