বুধবার, ১২ আগস্ট ২০২৬

ফটিকছড়িতে ইউপি কার্যালয়ে নির্বাচনী প্রচারণা, দুই চেয়ারম্যানকে শোকজ

ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়িতে আচরণ বিধি লঙ্গন করে ইউনিয়ন পরিষদ কার্যালয় ব্যবহার করে প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে দুই ইউপি চেয়ারম্যানকে শোকজ করেছে সহকারী রিটার্নিং কর্মকর্তা।

তারা হলেন, বাগানবাজার ইউপির চেয়ারম্যান শাহদাত হোসেন সাজু ও আব্দুলাহপুর ইউপি চেয়ারম্যান অহিদুল আলম জুয়েল।

রোববার (২৪ ডিসেম্বর) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসারন ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী।

জানা যায়, গত ২১ ডিসেম্বর সকাল ১১টায় উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদে নৌকা প্রতীকের প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনির প্রচারণা সভা করেন ইউপি চেয়ারম্যান অহিদুল আলম। একইদিন সন্ধ্যায় ইউপি কার্যালয় ব্যবহার করে স্বতন্ত্র প্রার্থী আবু তৈয়বের নির্বাচনী প্রচারনার সভা করেন বাগানবাজার ইউপি চেয়ারম্যান সাজু।

এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, সরকারি অফিস – মাঠ ব্যবহার করে নির্বাচনী প্রচারণার অভিযোগে বাগানবাজার ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সাজু ও আব্দুলল্লাহপুর ইউপি চেয়ারম্যান অহিদুল আলমকে নির্বাচন আচরণ বিধিমালার ৪(১) বিধি পরিপন্থী কাজ করায় কারণ দর্শানোর নোটিশ দিয়ে আগামী সোমবারের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত মো. শাহজাহান (৪৯) নামে এক ব্যক্তি মারা গেছেন।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বড় পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...