বুধবার, ১২ আগস্ট ২০২৬

আমার হাত দিয়ে অন্যায় হলে সেদিন থেকে রাজনীতি ছেড়ে দিব: জাবেদ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের আ.লীগের প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, আমি কখনো অন্যায় করিনি, অন্যায়কে প্রশ্রয় দিইনি। আর যেদিন থেকে আমার হাত দিয়ে অন্যায় হয়েছে শুনব সেদিন থেকে আমি রাজনীতি ছেড়ে দিব।

শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে কর্ণফুলীর দৌলতপুর নাছির কনভেনশনের মাঠে বড়উঠান ইউনিয়ন আ. লীগের আয়োজনে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

সাইফুজ্জামান চৌধুরী আরও বলেন, বিএনপি জামাত সাধারণ মানুষের রাজনীতি করে না। তারা নিজেরাই ক্ষমতায় আসার রাজনীতি করে।

আওয়ামী লীগের আমলে অনেক উন্নয়ন হয়েছে। তবে জিনিসপত্রের দাম বেড়েছে এটা সাধারণ মানুষের মতো প্রধানমন্ত্রীরও কষ্ট হচ্ছে। ইনশাআল্লাহ আগামীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে এই সমস্যা সমাধান হবে।

তিনি বলেন, বাংলাদেশে ১১টি মডেল ফায়ার সার্ভিসের মধ্যে একটা কর্ণফুলীতে। দক্ষিণ চট্টগ্রামের মধ্যে কর্ণফুলী উপজেলা সবচেয়ে সেরা উপজেলা। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তরুণ প্রজন্মের নতুন ভোটারদের জীবনের প্রথম ভোট মুক্তিযুদ্ধের পক্ষে নৌকায় দেওয়ার আহবান জানান তিনি।

সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সমর্থনে বড়উঠান ইউনিয়ন আ.লীগের সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল মান্নানের সঞ্চলনায় এতে এতে প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা আ. লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

এছাড়াও এতে বক্তব্য দেন, জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক হায়দার আলী রনি,কর্ণফুলী উপজেলা আ.লীগের সভাপতি ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক সোলায়মান তালুকদার, সাজ্জাদ আলী খান মিঠু, জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী, বড়উঠান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুল আলম,কর্ণফুলী উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাঈদ খান আরজুসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত মো. শাহজাহান (৪৯) নামে এক ব্যক্তি মারা গেছেন।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে আদনানুজ্জামান নিহাল (১৯) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।আদনানুজ্জামান নিহাল, পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন বালক উচ্চ...