বুধবার, ১২ আগস্ট ২০২৬

অসহযোগ আন্দোলনের মানে বোঝে না বিএনপি: শিক্ষামন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

বিএনপি অসহযোগ আন্দোলনের মানে বোঝে না। তাই জনগণকে তাদের সঙ্গে দেখা যায় না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. দীপু মনি।

শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর সদর উপজেলার শাহ মুহাম্মদপুর ইউনিয়নে গণসংযোগকালে এ কথা বলেন ক্ষমতাসীন দলের যুগ্ম সাধারণ সম্পাদক।

ডা. দীপু মনি বলেন, বিএনপি কার বিরুদ্ধে অসহযোগ আন্দোলন করছে? কাকে নিয়ে করছে? অসহযোগ মানে তো নাশকতা নয়।

অসহযোগ মানে কি ট্রেনে-বাসে নারী-শিশু পুড়িয়ে হত্যা করা? যারা এই সমস্ত নাশকতা করে, তারা অসহযোগ মানে বোঝে না। অসহযোগ করার সুযোগও নেই তাদের।

তিনি বলেন, ১৯৭১ সালে আমরা পাকিস্তানিদের বিরুদ্ধে অসহযোগ করেছি, আমরা সফল হয়েছি। ব্রিটিশবিরোধী আন্দোলনে গান্ধীজি অসহযোগ করেছেন, তিনি সফল হয়েছেন।

সফল অসহযোগ এগুলোই। আর তারা (বিএনপি) কার বিরুদ্ধে কাকে নিয়ে অসহযোগ করছে। ২-৫ জন নিয়ে রাস্তায় দৌড়াদৌড়ি করে এবং নাশকতা করে।

শিক্ষামন্ত্রী বলেন, অসহযোগ মানে কিন্তু নাশকতা নয়। অসহযোগ মানে ট্রেনে আগুন দিয়ে শিশু-নারী হত্যা করা নয়। যারা এই নাশকতা ও সহিংসতা করে, যারা যুদ্ধাপরাধীদের দোসর, অসহযোগের মানেও তারা বোঝে না। অসহযোগ করার তাদের কোনো সুযোগও নেই, কারণ জনগণ তাদের সঙ্গে নেই। জনগণ ছাড়া অসহযোগ করা যায় না।

তিনি বলেন, সবাইকে ইতিহাস থেকে শিক্ষা নিতে হয়। কিন্তু তারা ইতিহাস বিকৃতকারী, সে কারণে তারা ইতিহাসও বোঝে না।

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান, শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান নান্টুসহ স্থানীয় আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারে অধীনে নির্বাচন এবং তফসিল বাতিলের দাবিতে গত ২৯ অক্টোবর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত বিএনপিসহ সমমনা জোট ও দলগুলো চার দফায় পাঁচ দিন হরতাল এবং এগারো দফায় ২২ দিন অবরোধ কর্মসূচি পালন করে।

পরে গত ২০ ডিসেম্বর বুধবার সরকারের বিরুদ্ধে ‘সর্বাত্মক অসহযোগ আন্দোলনে’র ডাক দেয় বিএনপি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত মো. শাহজাহান (৪৯) নামে এক ব্যক্তি মারা গেছেন।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বড় পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...