বুধবার, ১২ আগস্ট ২০২৬

চোরাগোপ্তা হামলায় নির্বাচন বন্ধ হবে না: নানক

চট্টগ্রাম নিউজ ডটকম

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা-১৩ আসনে নৌকার প্রার্থী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, জনগণ নির্বাচনমুখী হয়ে গেছে। নির্বাচন যারা প্রতিহত করতে চায় তারা আসলে অদৃশ্যমান। তারা চোরাগোপ্তা হামলা করে নির্বাচন বন্ধ করতে পারবে না।

শুক্রবার (২২ ডিসেম্বর) সংসদীয় আসনের অন্তর্গত ৩৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারে তিনি এসব কথা বলেন।

জাহাঙ্গীর কবির নানক বলেন, তারা যা কিছুই করুক না কেন জনগণ নির্বাচনের দিকে ঝাঁপিয়ে পড়েছে। শেখ হাসিনার পক্ষে রায় দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে জনগণ।

নৌকা মার্কায় ভোট চেয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, আগামী ৭ জানুয়ারি ভোটের দিন মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে যাবে এবং ভোট দেবে।

সবাইকে অনুরোধ করবো, আবেদন জানাবো, অত্যন্ত শান্তিপূর্ণ-সৌহার্দ্যপূর্ণভাবে নির্বাচন করার জন্য। কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, একইভাবে সাংগঠনিকভাবেও ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা-১৩ আসনের সাবেক এমপি জাহাঙ্গীর কবির নানক বলেন, জনগণ অতীতের মতো এবার নৌকায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করবে এই বিশ্বাস আমার আছে।

তিনি শিয়া মসজিদ রোড, মোহাম্মদীয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদীয়া হাউজিং সোসাইটি এলাকা, কাটাশুর ও কাদেরিয়া হাউজিং এলাকায় বিভিন্ন সড়কে গণসংযোগ করেন।

সকাল ১০টার দিকে শিয়া মসজিদ এলাকা থেকে এই প্রচারণা শুরু করেন তিনি। দুপুরে কাদেরিয়া হাউজিং সোসাইটি মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজের পর পুনরায় বসিলাসহ বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী প্রচার চালান।

এ সময় তার কর্মীরা জয় বাংলা স্লোগান দিয়ে নৌকার পক্ষে উৎসবমুখর পরিবেশে নির্বাচনী প্রচারে অংশ নেন। রাস্তার দুই পাশের বাসাবাড়ির মানুষকে সালাম জানিয়ে ভোট প্রার্থনা করেন তিনি।

নির্বাচনী প্রচারে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা, ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর আসিফ আহমেদসহ স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত মো. শাহজাহান (৪৯) নামে এক ব্যক্তি মারা গেছেন।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বড় পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...