পটিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডে পোস্টার লাগানোকে কেন্দ্র করে নৌকা ও ঈগল প্রতীকের দুই সমর্থক আহত।
আহতদের একজন নৌকা প্রতীক সমর্থক যুবলীগ নেতা আবু তৌহিদ (৩৬) অপরজন ঈগল প্রতীক সমর্থক মোঃ হায়দার আলম (৩৮)। দুজনই একই এলাকার বাসিন্দা বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১০টার সময় পৌরসভার ৫নং ওয়ার্ড হাবিবুর পাড়া এলাকায় পোস্টার লাগানো নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে মোঃ হায়দার যুবলীগ নেতা তৌহিদকে আঘাত করে।
এক পর্যায়ে হাতাহাতি করতে করতে দুজনই আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিয়ে আসে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত ওসি মোঃ সোলায়মান এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, দুই প্রার্থীর সমর্থকদের মাঝে ঝামেলার কথা শুনেছি তবে এখনো পর্যন্ত কোন পক্ষ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিব।
