বুধবার, ১২ আগস্ট ২০২৬

সাতকানিয়ায় নদভীর স্ত্রীর গাড়ি বহরে হামলা ইউপি চেয়ারম্যানসহ আহত ২৫

সাতকানিয়া প্রতিনিধি।

চট্টগ্রাম সাতকানিয়া উপজেলার চরতি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেব সমর্থকদের সশস্ত্র হামলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নদভীর স্ত্রী রিজিয়া রেজা চৌধুরীসহ ২০/২৫ আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

এতে নদভীর শ্যালক ইউপি চেয়ারম্যান রুহুল্লাহ চৌধুরী ও ছাত্রলীগের নেতাকর্মীসহ ৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যায়।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাতে উপজেলার চরতি ইউনিয়নের কাটাখালী ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নদভীর পক্ষে চরতী ইউনিয়নে গাড়ি বহর নিয়ে প্রচারণা চালাতে যান তাঁর স্ত্রী রিজিয়া রেজা চৌধুরী। প্রচারণা করতে গিয়ে কাটাখালী ব্রিজ এলাকায় পৌঁছালে তার গাড়িবহরে অতর্কিত হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা গাড়ি ভাঙচুর করে।

এ সংঘর্ষে নদভীর স্ত্রী, সাতকানিয়া থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান এবং চরতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রুহুল্লাহ চৌধুরী গুরুতর আহত হন।

নৌকার প্রার্থী প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নদভীর স্ত্রী রিজিয়া রেজা গণমাধ্যম কর্মীদের জানান, ‘আমরা প্রচারণা চালাতে গেলে স্বতন্ত্র প্রার্থী এমএ মোতালেবের অনুসারীরা হামলা করেন। শুধু আজকে না। তারা প্রতিনিয়ত নৌকার সমর্থকদের ঘরবাড়িতে হামলা চালাচ্ছে।

এর আগে গত বুধবার রাত ১২ টায় নদভীর সমর্থকরা ঢেমশায় স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেবের সমর্থক স্থানীয় ইউপি চেয়ারম্যানের বাড়িতে গুলি চালিয়েছিল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত মো. শাহজাহান (৪৯) নামে এক ব্যক্তি মারা গেছেন।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে আদনানুজ্জামান নিহাল (১৯) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।আদনানুজ্জামান নিহাল, পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন বালক উচ্চ...