বুধবার, ১২ আগস্ট ২০২৬

হাতে গোনা কয়েকটি আসন ছাড়া নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে: তথ্যমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

হাতে গোনা কয়েকটি আসন ছাড়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।

বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, নির্বাচনে ভোটার উপস্থিতি যথেষ্ট হবে। তাই নির্বাচন নিয়ে কোন প্রশ্ন ওঠার আশঙ্কা নাই।

কিন্তু ২০১৩-১৫ সালে বিএনপি যেভাবে আগুন সন্ত্রাস করেছে এখন ঠিক একই কায়দায় সেটি তারা শুরু করেছে। (রেলে আগুন দিয়ে) যেভাবে চারজনকে পুড়িয়ে হত্যা করেছে, সেটার চেয়েও আরও বেশি জঘন্য, কুৎসিত, কদাকার এবং সেই সন্ত্রাসের চেয়েও আরও নারকীয়, বীভৎস হচ্ছে রিজভী সাহেবদের মিথ্যাচার।

তিনি বলেন, রিজভী সাহেব সম্পর্কে আমি এ শব্দগুলো ব্যবহার করতে চাই না। কিন্তু তার যে বক্তব্য, সেটির পরিপ্রেক্ষিতে আমি বলতে বাধ্য হচ্ছি, তিনি নরকের কীটের চেয়েও জঘন্য হয়ে দাঁড়িয়েছেন তার মিথ্যাচারে।

যারা এই সমস্ত ঘটনা ঘটিয়ে এবং ঘটনার নির্দেশ দিয়ে আবার সেগুলোকে আড়াল করার চেষ্টা করে, তারাও যারা ঘটনা ঘটিয়েছে তাদের মতো অপরাধী।

নির্বাচন সুষ্ঠু না হলে এর দায় সরকারের ওপর পড়বে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। এ বিষয়ে হাছান মাহমুদ বলেন, সরকার সর্বোতভাবে নির্বাচন কমিশনকে সহায়তা করছে। এখন সরকারের সমস্ত প্রশাসন নির্বাচন কমিশনের হাতে ন্যস্ত রয়েছে।

এখন মাঠ প্রশাসন, নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সব প্রশাসন নির্বাচন কমিশনের হাতে। বিএনপির অসহযোগ আন্দোলনের ডাকের বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, বিএনপির কর্মীরা তাদের নেতাদের সহযোগিতা করছে না। এটা ওদের ক্ষেত্রে প্রযোজ্য।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত মো. শাহজাহান (৪৯) নামে এক ব্যক্তি মারা গেছেন।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বড় পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...