বুধবার, ১২ আগস্ট ২০২৬

চান্দগাঁও-পাঁচলাইশ-বোয়ালখালী আসনে কেটলি প্রতীকের গণসংযোগ

পরিকল্পিত উন্নয়নে সাজাতে কেটলি মার্কায় আপনাদের রায় প্রত্যাশা করছি: আবদুচ ছালাম

চট্টগ্রাম নিউজ ডটকম

আজ বুধবার চট্টগ্রাম-৮ চান্দগাঁও-পাঁচলাইশ-বোয়ালখালী আসনে জনগণের মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, জনগণের সেবক হিসেবে সংসদে যেতে চাই।

আমি চাই আমার নির্বাচনী এলাকার সকল মানুষ উন্নয়নের সুফল ভোগ করতে সক্ষম হোক। দশ বছর আমি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে কাজ করেছি।

৪১টি ওয়ার্ড নিয়ে বিশাল এই মহানগরের সবখানে উন্নয়ন কর্মকান্ড আমি পরিচালনা করেছি। কোথাও কোন অনিয়ম হতে দিইনি। আমার আত্মীয় পরিজন কখনো সিডিএ’র উন্নয়ন কাজে কিংবা এলাকার কোন বিষয়ে কখনোই অনৈতিক প্রভাব দেখায় নাই।

বরং আমরা আমাদের পারিবারিক ব্যাবসার মুনাফা থেকে নির্দিষ্ট অংশ দিয়ে মা-বাবার নামে মাবিয়া রশিদিয়া ফাউন্ডেশন গঠন করে দাতব্য সেবা প্রদান করেছি। দুর্যোগে দুর্বিপাকে মানুষের পাশে দাঁড়িয়েছি।

উন্নয়ন ও জনকল্যাণেকে ব্রত করে আমার রাজনৈতিক পথচলা। আগামী নির্বাচনে আমাকে জয়যুক্ত করে প্রতিটি এলাকাকে পরিকল্পিত উন্নয়নে সাজানো সুযোগ করে গিতে আমি কেতলী মার্কায় আপনাদের ভোট প্রার্থনা করছি।

উল্লেখ্য তিনি আজ বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত বেপারী পাড়া, হিন্দু পাড়া, হাজীরপুল, শমসের পাড়া, চন্দ্রিমা আকাসিক, খাজা রোড, ফরিদের পাড়া, বহরদারহাট, চুনারঘাট, সানোয়ারা আবাসিক ও মৌলভী পুকুর পাড় এলাকায় ব্যাপক গণসংযোগ করেন।

এরপর তিনি রাতে নারী ও পুরুষ ভোটাদের ব্যাপক উপস্থিতিতে বিভিন্ন এলাকায় উঠান বৈঠকে বক্তব্য রাখেন এসময় কেটলি প্রতীকের প্রার্থী আবদুচ ছালাম বলেন, বিগত বছর গুলোতে দেশের অভূতপূর্ব উন্নতি হয়েছে।

বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের কাতারে প্রবেশ করেছে। মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে। প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের মানুষ আজ সুখী জীবন-যাপন করছে।

উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে হলে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন সহযোগী হিসেবে আমাকেও নারী-পুরুষ সবাই ঐক্যবদ্ধ থেকে কেটলি মার্কায় ভোট দিয়ে জয় যুক্ত করতে হবে।

৫নং মোহরা ওয়ার্ডের কাউন্সিলর কাজী নুরুল আমীন মামুন, আওয়ামীলীগ নেতা এস এম আনোয়ার মির্জা, মো. এসকান্দর, রামধান, নুরুল আবছার খান এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বড় পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে আদনানুজ্জামান নিহাল (১৯) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।আদনানুজ্জামান নিহাল, পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন বালক উচ্চ...