বুধবার, ১২ আগস্ট ২০২৬

আচরণবিধি ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা: সিইসি

চট্টগ্রাম নিউজ ডটকম

কেউ নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

বুধবার (২০ ডিসেম্বর) সকালে রাজশাহী সার্কিট হাউসে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ হুঁশিয়ারি দেন।

সিইসি বলেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রার্থীদের বার্তা দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রার্থীদের পারস্পরিক সম্পর্ক বজায় রেখে আচরণবিধি মেনে চলে অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা চাওয়া হয়েছে। কেউ আচরণবিধি ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, প্রার্থীসহ আমরা সবাই মিলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অনুকূল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছি। আমরা বিশ্বাস করি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এবং ভোটাররাও আসবেন। এই বিশ্বাস ও প্রত্যয় আমাদের আছে।

তিনি আরও বলেন, নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের সঙ্গে আমাদের মতবিনিময় সভা হয়েছে। তারা অত্যন্ত আন্তরিক। তারা কিছু সমস্যার কথা বলেছেন যা স্থানীয় প্রশাসনসহ আমরা শুনেছি। সেই সমস্যাগুলো যদি সত্যি হয় তাহলে কীভাবে নিরসন করা যায়, সেই গাইডলাইন আমরা দিয়েছি।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমরা আশা করি প্রার্থীরা আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছেন তা পালনে আন্তরিকভাবে চেষ্টা করবেন। এ ছাড়া আচরণবিধি লঙ্ঘন ও কোনো ধরনের সহিংসতা হলে তাৎক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা গ্রহণ করবে।

এরআগে মতবিনিময় সভায় রাজশাহী জেলার চারটি সংসদীয় আসনের নৌকা প্রতীকের প্রার্থী ব্যতীত অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাদের স্ব স্ব আসনের নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেন।

এ সময় নৌকা প্রতীকের প্রার্থীরা স্বতন্ত্র প্রার্থীসহ কতিপয় প্রার্থীদেরকে পুলিশ প্রশাসন দিয়ে ভীতি তৈরি এবং অবৈধভাবে চাপ প্রয়োগের চেষ্টা করছেন বলে অভিযোগ করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা, নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলম, রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার বিপ্লব বিজয় তালুকদার এবং রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত মো. শাহজাহান (৪৯) নামে এক ব্যক্তি মারা গেছেন।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বড় পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...