বুধবার, ১২ আগস্ট ২০২৬

খেলা-রাজনীতি একটা আরেকটাকে হেল্প করবে: সাকিব

চট্টগ্রাম নিউজ ডটকম

মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বলেছেন, খেলা ও রাজনীতি একসঙ্গে খুব একটা বেশি কঠিন হবে বলে আমার কাছে মনে হয় না।

খেলা এবং রাজনীতি একটা আরেকটাকে হেল্প করবে বলে আমি মনে করি। মাঠে ভালো পারফরম্যান্স করতে থাকলে কাজের দিকেও ভালো পারফরম্যান্স হওয়ারও একটা জায়গা তৈরি হবে; গ্রহণ যোগ্যতা আরও ভালো থাকবে, এটাতে হয়তো আমি কাজ করার সুযোগ আরও ভালো পাবো এবং মানুষের জন্য কাজও করতে পারব।

সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

সাকিব আরও বলেন, আমার ক্রিকেট নিয়ে তো পরিকল্পনা ছোটকাল থেকেই ছিল, এখনও আছে এবং থাকবে। এখন পরিকল্পনা মাগুরাকে নিয়ে। প্রথমত যদি জয়ী হতে পারি, মাগুরাকে নিয়ে অনেক বড় প্ল্যান আছে, সেগুলো বাস্তবায়ন করব।

তিনি আরও বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তো ভুল কথা বলেনি, তারা ঠিক কথা বলেছে, ক্রিকেটের মাঠে পুরাতন হলেও রাজনীতির মাঠে আমি নতুন। তাদের কথায় তো কোনো ভুল নেই।

চেষ্টা করব নতুন এলেও যেন ভালো পারফরম্যান্স দেখাতে পারি রাজনীতির মাঠে। আস্তে আস্তে এক্সপেরিয়েন্স হলে ইনশাল্লাহ আরও ভালো করতে পারব।

এর আগে, সোমবার সকালে প্রতীক বরাদ্দ পেয়ে টুঙ্গিপাড়ায় রওনা হন তিনি। দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। পরে পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করেন তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফ্যামিলি কার্ডের বিরোধিতাকারীরাই এখন কার্ডের জন্য বিএনপি নেতাদের দ্বারে দ্বারে: নুরুল আমিন

চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য নুরুল আমিন বলেছেন, যারা ফ্যামিলি...

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আরও পড়ুন

ফ্যামিলি কার্ডের বিরোধিতাকারীরাই এখন কার্ডের জন্য বিএনপি নেতাদের দ্বারে দ্বারে: নুরুল আমিন

চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য নুরুল আমিন বলেছেন, যারা ফ্যামিলি কার্ডের বিরোধিতা করেছিলেন, এখন তারাই ওই কার্ড পাওয়ার জন্য বিএনপি নেতা-কর্মীদের দ্বারে দ্বারে ঘুরছেন এবং...

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত মো. শাহজাহান (৪৯) নামে এক ব্যক্তি মারা গেছেন।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বড় পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ...