বুধবার, ১২ আগস্ট ২০২৬

কেটলি প্রতীক পেয়েই গণসংযোগকালে চট্টগ্রাম-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুচ ছালাম

কর্ণফুলীর দু’পাড়ের শহর ও গ্রামের মানুষকে একই সুতায় গাঁথতে চাই: ছালাম

শাহরিয়ার মুনির জিসান

কেটলি প্রতীক পেয়ে আজ বিভিন্ন মসজিদ, মাজার, দরগাহ, পিতা-মাতা ও রাজনৈতিক নেতৃবৃন্দের কবর জেয়ারত ও নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত করে বিকাল সাড়ে চারটায় কালুরঘাট এলাকা থেকে গণসংযোগ শুরু করেছেন চট্টগ্রাম-৮ বোয়ালখালী-চান্দগাঁও-পাঁচলাইশ আসনের জনগণের মনোনীত স্বতন্ত্র প্রার্থী চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম।

আজ রবিবার সকালে নির্বাচন কমিশন কর্তৃক প্রতীক বরাদ্দ পাওয়ার পর কর্মী সমর্থকদের সাথে নিয়ে আবদুচ ছালাম তার মরহুম পিতা মাতার কবরে গিয়ে তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও জেয়ারত করে দোয়া প্রার্থনা করেন।

এরপর কালুঘাট ব্রিজে গিয়ে নির্বাচনী প্রচারণা শুরুর আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আবদুচ ছালাম বলেন, বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা চান সুষ্ঠ, সুন্দর ও উৎসব মুখর একটি নির্বাচন।

একটি মহল চাইছে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে বিদেশী শক্তির সহায়তায় ক্ষমতায় যেতে। আমরা চাই জনগণের অংশগ্রহনে একটি অর্থবহ নির্বাচন। আমার নির্বাচনী এলাকার জনগনের চেয়েছেন আমি নির্বাচনে প্রতিদ্ধন্দিতা করি।

গ্রাম ও শহরের সমম্বয়ে আমার নির্বাচনী এলাকাটি একটি ব্যাতিক্রমী এলাকা। জনগণ মনে করেছেন, গ্রাম ও শহরের মানুষের চাওয়া পাওয়া সম্পর্কে আমি সহজেই ধারনা করতে পারব। কারণ, আমার জন্মস্থান মোহরা কর্ণফুলি ও হালদা বেষ্টিত একটি নিভৃত পল্লী ছিল।

যে পল্লীতে আমার শৈশব ও কৈশোর কেটেছে। সময়ের পরিক্রমায় মোহরা ও চান্দগাঁও এখন পূর্ণাঙ্গ শহরে পরিনত।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষেও চেয়ারম্যান হিসেবে অতীতের যে কোন সময়ের চেয়ে বহুগুন উন্নয়ন কর্মকান্ড পরিচালনায় আমার দশ বছরের অভিজ্ঞতা দিয়ে বোয়ালখালী, চান্দগাঁও এবং পাঁচলাইশ এলাকার উন্নয়নে আমি কাজে লাগাতে চাই।

এলাকার জনসাধারণ আমার মাঝে সে আস্থা খুঁজে পেয়েছে, তাই তারা আমাকে তাদের সংসদ সদস্য প্রার্থী হতে অনুপ্রাণিত করেছে।

আমি সকলের দোয়া, সমর্থন ও মূল্যবান রায় নিয়ে সংসদে গিয়ে এলাকার প্রাণের দাবী কালুরঘাট সেতুর আধুনিকায়ন ও বহুমুখীকরণসহ পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে গ্রাম ও শহরের ব্যাবধানকে কমিয়ে আনতে চাই, কর্ণফুলীর দু’পাড়ের শহর ও গ্রামের মানুষকে একই সুতায় গাঁথতে চাই। গণসংযোগ শেষে সিএন্ড বি রাস্তার মাথায় প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফ্যামিলি কার্ডের বিরোধিতাকারীরাই এখন কার্ডের জন্য বিএনপি নেতাদের দ্বারে দ্বারে: নুরুল আমিন

চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য নুরুল আমিন বলেছেন, যারা ফ্যামিলি...

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আরও পড়ুন

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত মো. শাহজাহান (৪৯) নামে এক ব্যক্তি মারা গেছেন।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বড় পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...